'অসমে আপনার টুইট কেউ পড়তে পারেনি ইন্টারনেট বন্ধের জন্য' , CAB ইস্যুতে মোদীকে তোপ কংগ্রেসের

গোটা অসম গতকাল থেকে জ্বলছে। বাড়তি সেনা নামানো হয়েছে উত্তরপূর্বের এই রাজ্যে। দিল্লি যখন নাগরিকত্ব বিল নিয়ে বিল পেশে ব্যস্ত তখন অসম, ত্রিপুরা দেখেছে এক বিধ্বংসী সময়।

গোটা অসম গতকাল থেকে জ্বলছে। বাড়তি সেনা নামানো হয়েছে উত্তরপূর্বের এই রাজ্যে। দিল্লি যখন নাগরিকত্ব বিল নিয়ে বিল পেশে ব্যস্ত তখন অসম, ত্রিপুরা দেখেছে এক বিধ্বংসী সময়। যখন রাস্তায় নেমেছে মানুষ, চলেছে ধুন্ধুমার প্রতিবাদ, চলেছে কাঁদানে গ্যাস, শূন্যে গুলি। আর এমন পরিস্থিতিতে অসমে বন্ধ রয়েছে ইন্টারনেট। আর এই ঘটনা নিয়েই এবার মোদীকে তোপ দাগল কংগ্রেস।

মোদীর আশ্বাস উত্তরপূর্ব ও অসমকে

এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইটে অসম সহ উত্তরপূর্ব ভারতকে আশ্বস্ত করেন যাতে সেখানে কোনও মতেই আতঙ্ক না ছড়ায়। মোদী লেখেন,'আমি অসমের ভাই ও বোনদের আশ্বস্ত করতে চাই য়ে ক্যাব নিয়ে আতঙ্কের কিছু নেই। আমি জানাতে চাই, তাঁদের অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। কেউ ছিনিয়ে নেবেনা তাঁদের পরিচিতি, সুন্দর সংস্কৃতিকে। এটা দিনে দিনে আরও বাড়বে।'

কংগ্রেসের তোপ

কংগ্রেসের তরফে মোদীর টুইটের প্রেক্ষিতে পাল্টা টুইটে বলা হয়, 'আমাদের অসমের ভাই ও বোনেরা মোদীজির আশ্বস্ত করার বার্তা পড়তেই পারছেন না। যদি ভুলে যান , তাহলে মনে করিয়ে দিই, যে সেখানে ইন্টারনেট বন্ধ।'

 বন্ধ গুয়াহাটির বিমান পরিষেবা

বন্ধ গুয়াহাটির বিমান পরিষেবা

বুধবারই রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাশের সঙ্গে সঙ্গে অসম জ্বলতে শুরু করে। ঘটনার জেরে সেখানের একাধিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা , সমাবর্তন বাতিল হয়েছে। বাতিল হয়েছে রঞ্জিট্রফির ক্রিকেট ম্যাচ। আর এবার খবর আসছে যে গুয়াহাটি, ডিব্রুগড়গামী বিমান চলাচলও বন্ধ হয়ে যাচ্ছে সেখানে অশান্তির জেরে।

সেনা নামানো হয়েছে অসমে

সেনা নামানো হয়েছে অসমে

অসমের পরিস্থিতি ক্রমাগত উদ্বেগজনক হওয়ায় সেখানে কাশ্মীর থেকে কয়েক কলাম সেনা পাঠানো হয়েছে। গোটা অশান্তির পরিস্থিতি যাতে শান্ত থাকে, তার জন্যই এমন পদক্ষেপ বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+