উৎসবের মরশুমেই দলবদলের ভ্রুকুটি! বিধায়ককে শোকজ করল কংগ্রেস
পার্টি লাইনকে উপেক্ষা করার অভিযোগ । উত্তরপ্রদেশের রায়বরেলিতে সনিয়া গড়ের বিধায়ক অদিতি সিংকে শোকজ করেছে উত্তরপ্রদেশ কংগ্রেস।
পার্টি লাইনকে উপেক্ষা করার অভিযোগ । উত্তরপ্রদেশের রায়বরেলিতে সনিয়া গড়ের বিধায়ক অদিতি সিংকে শোকজ করেছে উত্তরপ্রদেশ কংগ্রেস। মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর প্রদেশ সরকারের ডাকা ৩৬ ঘন্টার বিধানসভার বিশেষ অধিবেশনে ওই বিধায়ক যোগ দিয়েছিলেন বলে জানা গিয়েছে।

এই অধিবেশনে যোগ দেওয়ার পার্টি লাইন ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে অদিতি সিং-এর বিরুদ্ধে। পার্টির অনুশাসন না মানার অভিযোগে বিধায়ককে দেওয়া চিঠিতে দুদিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। কংগ্রেসের দেওয়া চিঠিতে বলা হয়েছিল, বিশেষ অধিবেশন বয়কটের সিদ্ধান্ত আগে থেকেই নিয়েছিল কংগ্রেস। যা নিয়ে দলের বিধায়কদের হুইপও জারি করা হয়েছিল। এছাড়াও প্রত্যেক বিধায়কের কাছেও আলাদা করে বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল। তারপরেও দলীয় বিধায়ক বিশেষ অধিবেশনে যোগ দেওয়ায় ক্ষুব্ধ রাজ্য কংগ্রেস। কংগ্রেস পরিষদীয় দলের নেতা অজয় কুমার লাল্লু, শোকজের চিঠি ধরিয়েছেন অদিতি সিংকে।
বুধবার অদিতি বিধানসভার বিশেষ অধিবেশনে হাজির হয়ে যাওয়ায় কংগ্রেসের অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। অন্যদিকে অদিতিকে উত্তর প্রদেশে প্রিয়ঙ্কা গান্ধীর পদযাত্রা কর্মসূচিতে দেখা যায়নি। যেখানে প্রায় ১০ হাজার দলীয় নেতা-কর্মী হাজির ছিলেন বলে জানা গিয়েছে।
কংগ্রেস নেতৃত্বের অনেকেই মনে করছেন অদিতি সিনহার দলবদল এখন শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে অতিদির অনেক দিনের নিরাপত্তার দাবি মেটানোও জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। যেখানে অদিতিকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা প্রদান করা হয়েছে।
অন্যদিকে রায়বরেলির কংগ্রেস কর্মী সমর্থকরা অদিতি সিং-এর বাড়ির সামনে ধর্নায় বসেন। তাঁরা অদিতি সিং-এর পদত্যাগ দাবি করেছেন। দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে অদিতিকে সাসপেন্ড করার দাবিও করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications