Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পাইলটহীন গেহলট সরকার মেনে নিতে নারাজ, গণহারে পদত্যাগ শুরু কংগ্রেসের দফতরে

পাইলট হীন গেহলট সরকার মেনে নিতে নারাজ, গণহারে পদত্যাগ কংগ্রেসের দফতরে

পাইলটহীন রাজস্থান কংগ্রেস মেনে নিতে রাজি নন দলের অনেক নেতা কর্মীই। সচিন পাইলটকে বহিষ্কারের কয়েক ঘণ্টার মধ্যেই রাজস্থান কংগ্রেসে বিদ্রোহ মাথাচারা দিতে শুরু করেছে। ইতিমধ্যেই সচিনের কেন্দ্র টঙ্কে কংগ্রেসের দফতরে প্রায় ৫৯ জন কর্মী পদত্যাগ করেছেন দল থেকে। এখানেই শেষ নয় সচিন পন্থী বিধায়করাও পদত্যাগ করতে শুরু করেছেন।

সচিনের বহিস্কার

সচিনের বহিস্কার

বিজেপির সঙ্গে হাত মিলিয়ে গেহলট সরকার ফেলে দেওয়ার গুরুতর অভিযোগে রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়েছে সচিন পাইলটকে। অশোক গেহলটের সঙ্গে তুমুল দ্বন্দ্বের কারণেই সচিনকে বহিস্কার বলে মনে করা হচ্ছে।

 সচিনের প্রতিক্রিয়া

সচিনের প্রতিক্রিয়া

দল থেকে বহিস্কার করা হয়েছে জানার পর সচিন পাইলট টুইটে নিজের প্রতিক্রিয়া জানান, সত্য কখনও পরাজিত হয় না। তারপর আর কোনও মন্তব্যই প্রকাশ্যে করেননি সচিন পাইলট। এদিকে তাঁকে ঘিরে জল্পনার পারদ চড়তে শুরু করেছে। বিজেপি তাঁকে দলে নেওয়ার জন্য ওত পেতে বসে আছে।

গণ পদত্যাগ

গণ পদত্যাগ

সচিন পাইলটকে বহিস্কারের ঘটনায় বড় ধাক্কা এসে লেগেছে রাজস্থান কংগ্রেসে। সচিনের বিধানসভা কেন্দ্র টঙ্কে কংগ্রেসে কার্যালয়ে শুরু হয়ে গিয়েছে গণ পদত্যাগ। প্রায় ৫৯ জন অফিস কর্মী ইস্তফা দিয়েছেন। রাজস্থানে কংগ্রেস এখন প্রায় দুভাগে ভাগ হয়ে গিয়েছে। গেহলট পন্থী এবং পাইলট পন্থী।

বিধায়কদের পদত্যাগ

বিধায়কদের পদত্যাগ

সচিনপন্থী বিধায়করাও পদত্যাগ করতে শুরু করেছেন। প্রশান্ত সহদেব শর্মা এবং রাজেশ চৌধুরি তাঁদের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছে। পাইলট পন্থীরা দাবি করেছেন গেহলট সরকারকে দুর্বল করার মতো বিধায়কদের সমর্থন তাঁদের কাছে আছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+