আড়াআড়ি বিভাজন মধ্যপ্রদেশ কংগ্রেসে! উপনির্বাচনের আগে প্রশ্নে কমল নাথ সরকার

মধ্যপ্রদেশের গোয়ালিয়র-চম্বল থেকে ৩৪টির মধ্যে ২৬টি আসন পেয়েছিল কংগ্রেস। এই এলাকাতেই তীব্র বিভাজনের মুখে পড়েছে মধ্যপ্রদেশের শাসক দল।

মধ্যপ্রদেশের গোয়ালিয়র-চম্বল থেকে ৩৪টির মধ্যে ২৬টি আসন পেয়েছিল কংগ্রেস। এই এলাকাতেই তীব্র বিভাজনের মুখে পড়েছে মধ্যপ্রদেশের শাসক দল। আবার এমন সময়ে ঘোর অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে, যখন জওরা বিধানসভা আসনে গুরুত্বপূর্ণ উপনির্বাচনের কয়েক মাস বাকি। ক্ষমতাসীন দলের মধ্যে বিভাজনে কংগ্রেস পড়েছে বিপাকে।

আড়াআড়ি বিভাজন মধ্যপ্রদেশ কংগ্রেসে! প্রশ্নে কমল নাথ

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ছাড়া অপর এক দাপুটে নেতা তথা প্রাক্তন সাংসদ-মন্ত্রী আইদল সিং কানসানাও কমলনাথ সরকারে মন্ত্রী না হওয়ার বিষয়ে হুমকির সুরে কথা বলেছেন। গত সপ্তাহে তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, তিনি নিজের দলের সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবেন।

তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনের ইশতেহারে কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা অবশ্যই পূরণ করতে হবে। তা না হলে মুখ্যমন্ত্রী কমল নাথের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। যদিও কমল নাথ পরবর্তী সময়ে বিষয়টি খণ্ডন করে দেন। সিন্ধিয়া সমর্থকদের আশ্বস্ত করেন তিনি।

রাজ্যের মহিলা ও শিশু বিকাশমন্ত্রী ইমারতী দেবীও একজন সিন্ধিয়ার অনুগত। তিনি ঘোষণা করেছিলেন, তিনি সিন্ধিয়াকে অনুসরণ করবেন। প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রুচি রাই ঠাকুরেরও দাবি, সিন্ধিয়া মধ্যপ্রদেশের বিকাশকে পুনরুজ্জীবিত করবেন। গোয়ালিয়র জেলা কংগ্রেসের অফিসার বাল খন্দে একাধিক সিন্ধিয়াপন্থী এবং সরকারবিরোধী মন্তব্য করেছেন।

এরপর প্রাক্তন মন্ত্রী আইদাল সিং কানসানাও বার বার উপেক্ষিত হচ্ছেন বলে অভিযোগ এনেছেন। তিনি বলেন, আমাকে মুখ্যমন্ত্রী কমল নাথ এবং জাতীয় সাধারণ সম্পাদক দীপক বাবরিয়া মন্ত্রী হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তাঁরা কথা রাখেনি। বার বার সিনিয়র নেতা হওয়া সত্ত্বেও তাঁরে অগ্রাহ্য করা হয়েছে।

তাই জওরা উপনির্বাচন দলের সম্ভাবনার পক্ষে মঙ্গলজনক হবে না। দলীয় সূত্রে জানা গেছে, গোয়ালিয়র-চাম্বল অঞ্চলের আরও কিছু বিধায়ক যেমন রণবীর জাতভ এবং দলের প্রবীণ নেতা কেপি সিং কাক্কাজুও এতে খুশী ছিলেন না। উল্লেখ্য, ২৩০ সদস্যের বিধানসভায় ১১৪ সদস্যের কংগ্রেস সাতজন মিত্র বিধায়কের সমর্থন নিয়ে সরকার পরিচালনা করছে। তবে আসন্ন দুটি উপনির্বাচনে জয়ী হলে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+