Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আট বছর আগে বিজয় মালিয়ার সঙ্গে হংকং-এ কি করছিলেন রম্য়া, যা নিয়ে ঝড় সোশ্যাল মিডিয়ায়

আট বছর আগে করা টুইট, আর তাতেই কংগ্রেস সোশ্যাল মিডিয়া প্রধান বিদ্য়ার স্পন্দনা ওরফে রম্যার মাথায় কথার বন্দুক রেখে কংগ্রেসকে আক্রমণ বিজেপি অনুরাগীদের।

আট বছরের পুরনো একটি ট্য়ুইট। বোধহয় ভাবতেও পারেননি কারোর নজরে আসবে। কিন্তু এ তো মানুষের স্মৃতি নয়, এ হল ইন্টারনেট তথ্য় ভান্ডার। কিছুই হারায় না। আর দলের সোশ্যাল মিডিয়া হেড রম্যা ওরফে দিব্য়া স্পন্দনার সেই আট বছরের পুরনো ট্য়ুইট সামনে এসেই মুখ পুড়ল জাতীয় কংগ্রেসের।

বিজয় মালিয়ার সঙ্গে হংকং-এ কি করছিলেন রম্য়া

'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বিজয় মালিয়াকে ভারত থেকে পালাতে সাহায্য করলেন?', বলে এতদিন সংসদে স্লোগান তুলতো কংগ্রেস । অভিযোগ করত বিজয় মালিয়ের কাছ থেকে মোদী বিভিন্ন সুবিধা গ্রহণ করেছেন। কিন্তু ২০১০ সালে করা বিদ্য়ার একটি ট্য়ুইট থেকে জানা গিয়েছে মালিয়ার টাকাতে তিনি হংকং ভ্রমণে গিয়েছিলেন। যে মালিয়া কোটি কোটি ভারতবাসীর টাকা লুঠ করে পালিয়েছেন বিদেশে। ওই ট্য়ুইটে বিদ্য়া লিখেছিলেন, 'হাইলাইটস ২০১০: আরসিবি আমার প্রিয় দল, সবচেয়ে ভাল দল। কত মধুর সব স্মৃতি। বিজয় মালিয়াকে অনেক ধন্য়বাদ। হংকং-এ আমার প্রথম হলিডের জন্য়।'

এই টুইট সামনে আসতেই দাবানলের মতো ছড়িয়ে গিয়েছে ইন্টারনেটে। সম্প্রতি বিজেপি দাবি করেছিল তাদের কাছে প্রমাণ আছে যে মনমোহন সিং মালিয়াকে সমর্থন দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর দফতর থেকেই নাকি তাকে ঋণ দেওয়ার জন্য় নির্দেশ গিয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রকে। সমর্থন করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী চিদম্বরমও। তারপরেও এই ইস্যুতে মোদিকে নিয়মিত আক্রমণ করেছেন কংগ্রেস নেতারা। বিশেষ করে এই বিদ্যাই সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন বিভিন্ন ইস্য়ুতে মোদি সরকারকে বিদ্ধ করেন কটাক্ষে, সমালোচনায়। কিন্তু আট বছর আগের এক হঠকারী ট্য়ুইটে কথা বন্ধ হয়ে গিয়েছে তাঁরও।

শুধু এই ঘটনাই নয়, মালিয়ার সঙ্গে কং-ঘনিষ্ঠতা কোন মাত্রায় ছিল তা বিভিন্ন ঘটনা থেকেই প্রকাশ পেয়েছে। ২০০২ সালে বেঙ্গালুরু থেকে রাজ্য়সভায় সাংসদ নির্বাচিত হয়েছিলেন কিংফিশার মালিক। সেটাও কংগ্রেস ও জেডি(এস)-এর সমর্থনেই। ২০১০-এ তাঁকে ফের রাজ্য়সভায় পাঠিয়েছিল কংগ্রেস। এছাড়াও তার যাবতীয় অপকর্মও সংঘটিত হয়েছে কংগ্রেস সরকার থাকাকালীনই। পাশাপাশি ২০০৯ সালে লেখা মালিয়ার একটি ইমেলেও দেখা গিয়েছে ৯০০০ কোটি টাকার ঋণ নিয়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এর জন্য় সরাসরি কংগ্রেসকেই দায়ি করে আসছে বিজেপি। ই-মেলে মালিয়া লিখেছিলেন, তাঁর প্রেজেন্টেশন দেখে সন্তুষ্ট চিদম্বরম কিংফিশারকে বিশেষ আর্থিক প্য়াকেজ দিয়ে সাহায্য় করতে রাজি হয়েছিলেন।

সন্দেহ নেই বিদ্যা স্পনদনার ওরফে রম্যার এই টুইট-এ মালিয়ার সঙ্গে কংগ্রেসের ঘনিষ্ঠতা প্রমাণে মরিয়া হবে বিজেপি। সবচেয়ে বড় কথা কর্ণাটকে নির্বাচনের আবহে যে এক নয়া বিতর্ক খাড়া হল তাতে কারোর দ্বিমত নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+