কংগ্রেসের স্লোগান হওয়া উচিত 'ম্যায় নেহি, মম', বললেন অরুণ জেটলি

কংগ্রেসের মূল আহ্বায়ক হিসাবে এতদিন ধরে রাহুল গান্ধীকে তুলে ধরা হয়েছিল। লোকসভা নির্বাচন ২০১৪-এ রাহুলের নেতৃত্বেই দল লড়বে বলেও প্রচার চালানো হয়েছিল। অথচ সোমবার রাতে হঠাৎ করে সোনিয়া গান্ধী রাশ টেনে ধরায় স্বভাবতই বিজেপি নেতা অরুণ জেটলির দাবী, 'কংগ্রেসের মূল আহ্বায়ক এখন ছেলে নয় মা। রাহুল গান্ধীর উপর ভরসা না রাখতে পেরেই এই সিদ্ধান্ত। রাহুল গান্ধী যতই বক্তৃতা দিন না কেন তাতে আদতে যে কোনও লাভ হচ্ছে না তা বুঝতে পেরেছেন সোনিয়া নিজেও। সেই কারণেই ছেলের হাত থেকে ব্যাটন কেড়ে নিয়েছেন সোনিয়া।'
শেষ মুহূর্তে নির্বাচনী এজেন্ডার বদল করেও আদতে কোনও লাভ হবে না, বললেন জেটলি
অরুণ জেটলি এদিন টেলিভিশন চ্যানেলে কংগ্রেসের এই পেড নিউজ দেখার পর মন্তব্য করেন, শেষ মুহূর্তে নির্বাচনী এজেন্ডার বদল করা যায় না। তিনি বলেন, মৃল্যবৃদ্ধি,অর্থনীতির অব্যবস্থা,দুর্নীতি, প্রধানমন্ত্রী দফতরের ক্রম ভারতের অংশ হতে পারে না।
শ্রীমতি গান্ধীর বক্তৃতা যা জনপ্রিয় সংবাদ চ্যানেলে দেখানো হয়েছে তা পেইড নিউজ। শেষ মুহূর্তে এইভাবে নির্বাচনী এজেন্ডা বদল করার যে প্রয়াস কংগ্রেস করল তা সফল হবে না বলেও মন্তব্য করেন অরুণ জেটলি।
অরুণ জেটলির কথায়, কংগ্রেসের অন্দরেই যে দ্বন্ধ শুরু হয়ে গিয়েছে তা সবার চোখের সামনে এসে গিয়েছে। রাজনৈতিক নেতাদের যে কোনও ধরণের সাক্ষাৎকার বক্তব্য মিডিয়া স্বপ্রণোদিতভাবে নেয়। বিজেপি নেতার কটাক্ষ, মানুষের কাছে পৌছনোর জন্য সোনিয়া গান্ধীর টেলিভিশন চ্যানেলের সময় কেনার দরকার নেই।
এর পরই, রাহুল-সোনিয়া প্রসঙ্গ টেনে জেটলি বলেন, কংগ্রেসের স্লোগান হওয়া উচিত, 'আমি নই, মা'। নিজের ওয়েবসাইটে অরুণ জেটলি জনপ্রিয় সংবাদ চ্য়ানেল এনডিটিভি-তে নির্বাচনী সমীক্ষার উদাহরণ দিয়েছেন। এই সমীক্ষায় দেখানো হয়েছে বিজেপি এককভাবে ২২৬ আসন পাবে। এনডিএ জোট ২৭৫ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পাবে।
অরুণ জেটলি বলেন, তৃণমূল স্তরে মানুষের কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ - রাগ রয়েছে। নরেন্দ্র মোদীর জন্য রয়েছে অনেক আশা। যা অর্থবহ বলেই মনে করছেন বিজেপি নেতা অরুণ জেটলি।












Click it and Unblock the Notifications