মহারাষ্ট্রে নগর পঞ্চায়েত ভোটে বিজেপিকে টেক্কা কংগ্রেস-এনসিপি-শিবসেনার, ফলাফল একনজরে

মহারাষ্ট্রে নগর পঞ্চায়েত ভোটে বিজেপিকে টেক্কা কংগ্রেস-এনসিপি-শিবসেনার, ফলাফল একনজরে

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি বৃহত্তম পার্টি হয়েও সরকার গঠন করতে পারেনি। শিবসেনাকে নিয়ে কংগ্রেস-এনসিপির জোট সরকার গড়েছিলেন বহু বিতর্কের পর। তারপর মহারাষ্ট্রে নগর পঞ্চায়েত নির্বাচনও সেই একই ফলের পুনরাবৃত্তি। বিজেপির দাবি, তারা বেশি আসনে জিতেছে সবথেকে, তারাই বৃহত্তম পার্টি। কিন্তু মহাজোটের দখলেই সিংহভাগ নগর পঞ্চায়েত।

কার দখলে কটি নগর পঞ্চয়েত

কার দখলে কটি নগর পঞ্চয়েত

মহারাষ্ট্র মোট ১০৬টি নগর পঞ্চেয়েতে ভোট হয়েছে। এদিন সেই ফলাফল প্রকাশে আসতে দেখা গিয়েছে, শাসক জোট অর্ধেকেরও বেশি নগর পঞ্চায়েতের দখল নিয়েছে ইতিমধ্যে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০৬টির মধ্যে ২৪টি নগর পঞ্চায়েতে জয়ী হয়েছে বিজেপি। তারপর এনসিপি জিতেছে ২৫টি নগর পঞ্চায়েতে, কংগ্রেস ১৮টিতে এবং শিবসেনা ১৪টিতে।

বিজেপির তিন প্রতিপক্ষের টেক্কা

বিজেপির তিন প্রতিপক্ষের টেক্কা

মহারাষ্ট্রে ১০৬টি নগর পঞ্চায়েতের মধ্যে বেশি কিছু এলাকায় কংগ্রেস, এনসিপি ও শিবসেনা জোট করে লড়ছে। আর বেশ কিছু এলাকায় যে যার ক্ষমতায় লড়াই করেছে এককভাবে। সেই নিরিখে দেখা গিয়েছে অনেক কেন্দ্রে ভোট হয়েছে চতুর্মুখী। এই লড়াইয়ে চার প্রতিপক্ষই সমানে সমানে টক্কর দিয়েছে। তবে বিজেপির তিন প্রতিপক্ষ একত্রিতভাবে টেক্কা দিয়েছে এই নির্বাচনে।

চার দলের লড়াইয়ে প্রথম বিজেপি

চার দলের লড়াইয়ে প্রথম বিজেপি

বিজেপির দাবি, তারাই বৃহত্তম পার্টি। কেননা এই নির্বাচনেও সবথেকে বেশি আসনে জয়ী হয়েছেন তাঁরা। ১০৬টি নগর পঞ্চায়েতে মোট ১৮০২টি আসনে ভোট হচ্ছে। তার মধ্যে অধিকাংশ আসনের ফলই প্রকাশ হয়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে চার দলই প্রায় সমান সমান আসন পেয়েছে। সেই নিরিখে অন্য তিন দলের থেকে বেশি আসন পেয়েছে বিজেপি। অর্থাৎ আসনের নিরিখে চার দলের লড়াইয়ে প্রথম বিজেপি।

কার দখলে কতগুলি আসন

কার দখলে কতগুলি আসন

১০৬ নগর পঞ্চায়েতের মোট আসনে মধ্যে বিজেপি পেয়েছে ৩৯০টি আসন। তারপর রয়েছে এনসিপি। এনসিপির দখলে গিয়েছে ৩৬৯টি আসন। কংগ্রেস দখল করেছে ৩০৫টি আসম। আর শিবসেনা জিতেছে ১৭৮টি আসনে। কংগ্রেস, এনসিপি, শিবসেনাকে যদি মহা বিকাশ আঘাড়ি হিসেবে ধরা হয় তবে তাদের সিংহভাগ আসনের থেকে অনেক পিছিয়ে বিজেপি। বিজেপির থেকে দ্বিগুণেরও বেশি আসনে জয়ী হয়েছে মহা বিকাশ আঘাড়ি।

এখনও রাজ্যের সর্ববৃহৎ দল বিজেপি

এখনও রাজ্যের সর্ববৃহৎ দল বিজেপি

বিজেপির দাবি সরকার না থেকেও তাঁরা এখনও রাজ্যের সর্ববৃহৎ দল। এতেই প্রমাণিত মানুষের সমর্থন এখনও তাদের দিকে রয়েছে। বিজেপি সরকারে থাকলে অনেক বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে পারত। ওরা ক্ষমতায় থেকেও বৃহত্তম দলের মর্যাদা থেকে বিজেপিকে সরকতা পারেনি। বিজেপি দাবি করেছে, এখনও কতকগুলি আসনের ভোট গণনা বাকি রয়েছে। তারা ৪০০-রও বেশি আসনে জয়ী হবে মহারাষ্ট্রের ১০৬ নগর পঞ্চায়েতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+