লোকসভার লক্ষে আলোচনা রাহুল-পাওয়ারের! কংগ্রেস-এনসিপির রফা চূড়ান্ত

মহারাষ্ট্রে কংগ্রেস এবং এনসিপি জোট চূড়ান্ত। এমনটাই খবর সূত্রের। দুদলই ২০ টি করে আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে।

মহারাষ্ট্রে কংগ্রেস এবং এনসিপি জোট চূড়ান্ত। এমনটাই খবর সূত্রের। দুদলই ২০ টি করে আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার রাতে এনসিপি নেতা শারদ পাওয়ার এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মধ্যে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে খবর। ৮ টি আসন ছেড়ে রাখা হয়েছে জোট সঙ্গী ছোট দলগুলির জন্য।

লোকসভার লক্ষে আলোচনা রাহুল-পাওয়ারের! কংগ্রেস-এনসিপির রফা চূড়ান্ত

উত্তর প্রদেশের পর মহারাষ্ট্রে বেশি আসন। উত্তর প্রদেশে লোকসভার আসন ৮০ টি। মহারাষ্ট্রে ৪৮ টি। এই ৪৮ টির মধ্যে ২০ টি করে আসনে লড়াই করতে চলেছে কংগ্রেস ও এনসিপি। বুধবার রাতের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে খবর। রিপাবলিকান পার্টি-সহ বেশ কিছু ছোট দলের জন্য ৮ টি ছেড়ে রাখা হয়েছে। কংগ্রেস এবং এনসিপি নিজেদের মধ্যে আসন অদল বদলও করতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে এনসিপি নেতা অজিত পাওয়ার চাইছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে জোটে নিতে। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শারদ পাওয়ার।

জানা গিয়েছে সম্প্রতি মহারাষ্ট্রে বিজেপি শিবসেনার জোট নিয়ে পক্ষের আলোচনা হয়েছে। লোকসভা নির্বাচনে ৪৮ টি আসনের মধ্যে বিজেপি ২৫ টিতে এবং শিবসেনা ২৩ টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে বিধানসভায় ২৮৮ আসনের বিজেপি ১৪৫ টিতে এবং শিবসেনা ১৪৩টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও বিষয়টি নিয়ে কেউই আনুষ্ঠানিকভাবে জানায়নি।

২০১৪-র নির্বাচনে মহারাষ্ট্রের ৪৮ টি আসনে ২৬ টিতে লড়াই করেছিল বিজেপি। বাকি ২২ টিতে সবথেকে পুরনো জোটসঙ্গী শিবসেনা। গত কয়েকমাস ধরেই দুপক্ষের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+