জোট করেও কং-এনসির বন্ধুত্বপূর্ণ লড়াই জম্মু ও কাশ্মীরে! ব্যাখ্যা দিল দু-দলই
ভোট পূর্ববর্তী জোট হয়ে গেল জম্মু ও কাশ্মীরে। লোকসভা ভোটকে সামনে রেখে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের মধ্যে জোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
ভোট পূর্ববর্তী জোট হয়ে গেল জম্মু ও কাশ্মীরে। লোকসভা ভোটকে সামনে রেখে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের মধ্যে জোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যার ঘোষণাও হয়ে গিয়েছে বুধবার। ঘোষণা অনুযায়ী, কংগ্রেস জম্মু ও উধমপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে ন্যাশনাল কনফারেন্সের
প্রধান ফারুক আবদুল্লা লড়াই করবেন শ্রীনগর থেকে।

ফারুক আবদুল্লা জানান, জম্মু ও উধমপুর থেকে কংগ্রেস লড়াই করবে। তিনি নিজে শ্রীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর বন্ধুত্বপূর্ণ লড়াই হবে অনন্তনাগ এবং বারামূলায়। লাদাখ আসন নিয়ে দুপক্ষের আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেছেন, জাতীয় স্বার্থেই জোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যা রাজ্যের ধর্ম নিরপেক্ষ শক্তিকে জোরদার করবে বলেও, আশাবাদী তিনি। অনন্তনাগ এবং বারামূলায় উভয়পক্ষের জয়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আজাদ।
জম্মু ও কাশ্মীরে পাঁচদফায় নির্বাচন হবে। যার শুরু ১১ এপ্রিল। এরপর ১৮, ২৩, ২৯ এপ্রিল এবং ৬ মে রাজ্যে ভোট রয়েছে। গণনা হবে ২৩ মে।












Click it and Unblock the Notifications