কংগ্রেস মুক্ত ভারতের স্লোগান তাদের নয়! বিজেপিকে কেন এমন বার্তা আরএসএস-এর

কংগ্রেস মুক্ত ভারতের স্লোগান তাদের নয়। এমনটাই দাবি করলেন আরএসএস প্রধান মোহন ভগবত।

কংগ্রেস মুক্ত ভারতের স্লোগান তাদের নয়। এমনটাই দাবি করলেন আরএসএস প্রধান মোহন ভগবত। বিজেপির তরফে আরএসএসকে তাদের মতাদর্শগত পরামর্শদাতা বলা হলেও, এবিষয়ে ভগবতের কথা নিয়ে প্রশ্ন উঠছে। কেননা বিজেপির স্লোগানেই রয়েছে কংগ্রেস মুক্ত ভারত গঠনের কথা।

কংগ্রেস মুক্ত ভারতের স্লোগান তাদের নয়! বিজেপিকে কেন এমন বার্তা আরএসএস-এর

কংগ্রেস মুক্ত ভারত গঠনের স্লোগান হল রাজনৈতিক স্লোগান। এটা আরএসএস-এর ভাষা নয়। মুক্ত শব্দটা রাজনীতিতেই ব্যবহার করা হয় বলে মন্তব্য করেছেন আরএসএস প্রধান। তাঁরা কখনই কাউকে বাদ দেওয়ার মতো ভাষা ব্যবহার করেন না। দেশ গঠনে তাঁরা সব ধরনের মানুষকেই যুক্ত করতে চান বলে জানিয়েছেন ভগবত। এমন কী যাঁরা তাদেরকে বিরোধিতা করেন তাদেরও এই কাজে সামিল করার স্লোগান তুলেছেন ভগবত।

ফেব্রুয়ারিতে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধীর কথা উল্লেখ করেছিলেন। প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীর কংগ্রেস মুক্ত ভারতের কথাও বলেছিলেন সেদিন।

হিন্দুত্বের অর্থও এদিন ব্যাখ্যা করেন মোহন ভগবত। তিনি বলেন, নিজের-পরিবারের এবং সর্বপরি দেশের ওপর বিশ্বাস থাকলেই হিন্দুত্বের দিকে তাকানো যায় বলে মন্তব্য করেছেন আরএসএস প্রধান। নিজের, পরিবারের এবং দেশের ওপর বিশ্বাস থাকলেই দেশ গঠনে যে কেউ অংশ নিতে পারেন বলে মন্তব্য করেছেন মোহন ভগবত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+