সুনন্দা পুষ্কর মামলায় অব্যহতি শশী থারুরকে, কী জানাল দিল্লি কোর্ট
সুনন্দা পুষ্কর মামলায় অব্যহতি শশী থারুরকে, কী জানাল দিল্লি কোর্ট
স্বস্তিতে কংগ্রেস সাংসদ। সুনন্দা পুস্কর মৃত্যু মামলায় অব্যহতি পেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। দিল্লি আদালত আজ তাঁকে সব অভিযোগ থেকে মুক্ত করেছে। স্ত্রী সুনন্দা পুস্করকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ছিল কংগ্রেস সাংসদ শশী থারুর বিরুদ্ধে।

স্বস্তি পেলেন থারুর
অবশেষে স্ত্রীকে হত্যার অপবাদ থেকে মুক্তি পেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। দিল্লি কোর্ট আজ তাঁকে সুনন্দা পুষ্করের মৃত্যু মামলার সব রকম অভিযোগ থেকে অব্যহতি দিয়েছে। দিল্লি কোর্টে আজ মামলার শুনানি ছিল। সেই মামলায় দিল্লি কোর্ট জানায় সুনন্দা পুষ্কর মামলায় কংগ্রেস সাংসদের বিরুদ্ধে কোনও রকমচার্জ গঠন করা হবে না। আদালত জানিেয়ছে শশী থারুর বিরুদ্ধে চার্জ গঠন করার মতো কোনও প্রমান নেই। আদালতের এই রায় শোনার পর শশী থারুর বলেছেন গত ৭ বছর ধরে তিনি যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছি তার থেকে মুক্ত হলাম।

সুনন্দা পুষ্কর মামলা
২০১৪ সালে ১৭ জানুয়ারি দিল্লির এক বিলাসবহুল হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছিল কংগ্রেস সাংসদ শশী থারুর স্ত্রী সুনন্দা পুষ্করের দেহ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছিল আত্মঘাতী হয়েছেন সুনন্দা। তাঁর ঘর থেকে ঘুমের ওষুধ সহ একাধিক ওষুধ উদ্ধার হয়েছিল। সাধারণত প্রবল মানসিক চাপ থাকলে যে ওষুধ খাওয়া হয় সেই সব ওষুধ খেতেন তিনি। প্রাথমিক তদন্তে জানিয়েছিল পুলিশ। আবার হত্যার তত্বও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। সুনন্দার দেহে একাধিক আঘাতের চিহ্নও মিলেছিল। তারপরে তার দেহ ময়না তদন্তও করা হয়। এবং সুনন্দাকে হত্যা করা হয়েছে অভিযোগে মামলা দায়ের করা হয়।

নাম জড়ায় শশী থারুর
সুনন্দা পুষ্করের দ্বিতীয় বিয়ে এবং শশী থারুর তৃতীয় বিয়ে ছিল। ধূমধাম করেই সুনন্দাকে বিয়ে করেছিলেন শশী। একাধিক জায়গায় নিজের সুন্দরী স্ত্রীকে নিয়ে যেতেন তিনি। কিন্তু বিেয়র কয়েক বছর পর থেকেই শশী থারুর সঙ্গে সম্পর্কের অবনতি হতে শুরু করে সুনন্দার। তারপরেই দিল্লিতে হোটেল থেকে উদ্ধার হয় সুনন্দার দেহ। অভিযোগ করা হয় আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন শশী থারুর। সরাসরি সুনন্দার মৃত্যুর সঙ্গে তিনি জড়িত না থাকলেও সুনন্দার মৃত্যুতে তাঁর প্রচ্ছন্ন যোগাযোগ ছিল।

রাজনৈতিক যোগ
সুনন্দা পুষ্করের মৃত্যুর সঙ্গে শশী থারুর নাম জড়ানোয় বিজেপি সম্পূর্ণ ফায়দা তোলার চেষ্টা করে বলে অভিযোগ। কংগ্রেসব নেতার আইনজীবী দিল্লি আদালতে অভিযোগ করেছেন, তদন্তকারীরা কোনও প্রমাণ পেশ করতে পারছেন না থারুর বিরুদ্ধে অথচ তাঁর ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা চলছে। তাই অবলম্বে তার মক্কেলকে এই মামলা থেকে অব্যহতি দেওয়া হোক। শশী থারুর বিরুদ্ধে স্ত্রীর উপর মানসিক এবং শারীরিক নির্যাতনেরও অভিযোগ করা হয়েছিল।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications