পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া দাম কমাতে রামদেবের 'যোগা টোটকা' শশী থারুরের!

পেট্রোলের আকাশছোঁয়া দাম নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র বিদ্রুপ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। কেন্দ্রকে কটাক্ষ করতে গিয়ে তিনি রসিকতার সুরে টেনে এনেছেন যোগগুরু রামদেবের নাম। একটি যোগাসনের ছবি পোস্ট করে তিনি বলেন, পেট্রোলের দাম কম দেখতে হলে রামদেবের থেকে যোগ শিখতে হবে।

 টুইটারে রামদেবের একটি কার্টুনের ছবি পোস্ট করেন থারুর

টুইটারে রামদেবের একটি কার্টুনের ছবি পোস্ট করেন থারুর

কেরলের তিরুবনন্তপুরমের সাংসদ শশী মঙ্গলবার টুইটারে রামদেবের একটি কার্টুনের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখানো হয়েছে, শীর্ষাসন করছেন যোগগুরু। আর সামনে লেখা রয়েছে পেট্রোলের দাম লিটারে ৯০ টাকা। মালায়লম ভাষায় ওই ছবিতে একটি বিদ্রুপময় ক্যাপশন দিয়েছেন থারুর। নিজেই ইংরেজিতে ওই ক্যাপশনের অনুবাদও করে দিয়েছেন। সেখানে লেখা রয়েছে, 'আপনি যদি বাবা রামদেবের থেকে যোগশিক্ষা নেন, তাহলে আপনিও পেট্রোলের দাম লিটারে ০৬ টাকা দেখবেন।'

টানা আটদিন ধরে বাড়ে পেট্রোল ও ডিজেলের দাম

টানা আটদিন ধরে বাড়ে পেট্রোল ও ডিজেলের দাম

এদিকে মঙ্গলবার আরও বেড়ে নয়া উচ্চতায় পৌঁছয় জ্বালানির দাম। টানা আটদিন ধরে বাড়ে পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতা-সহ বেশ কয়েকটি শহরে সোমবারই পেট্রলের দাম লিটারে ৯০ টাকা পেরিয়ে যায়। মঙ্গলবার মহারাষ্ট্রের প্রভাণী জেলায় অ্যাডিটিভস সংযুক্ত পেট্রোলের দাম সেঞ্চুরি পার করে দিয়েছে। রাজস্থানেও দাম ১০০ টাকা ছোঁয়ার মুখে।

পোট্রোলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা বেড়েছে

পোট্রোলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা বেড়েছে

মঙ্গলবারও পোট্রোলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা বেড়েছে। এর ফলে কলকাতায় পেট্রোলের লিটারপিছু দাম বেড়ে হয় ৯০.২৫ টাকা। দিল্লিতে পেট্রলের দাম বেড়ে লিটারে হয় প্রায় ৮৯ টাকা। মুম্বইতে দাম লিটারে ৯৫ টাকা ছাড়িয়ে গিয়েছে। রাজস্থানের শ্রীরঙ্গানগরে পেট্রোলের দাম বেড়ে প্রায় ১০০ টাকা ছুঁইছুঁই। জয়পুরে দাম লিটারে ৯৫.৫১ টাকা।

পোট্রোলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে ডিজেলের দামও

পোট্রোলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে ডিজেলের দামও

পোট্রোলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে ডিজেলের দামও। মঙ্গলবার লিটারপিছু ডিজেলের দাম ২৯ পয়সা বেড়েছে। তার ফলে কলকাতায় লিটারপিছু ডিজ়েলের দাম হয় ৮২.৯৪ টাকা। দিল্লিতে ডিজ়েলের দাম বেড়ে লিটারে ৭৯.৩৫ টাকা ও মুম্বইতে লিটারে ৮৬.৩৪ টাকা হয় । চেন্নাই (৮৪.৪৪ টাকা), বেঙ্গালুরু (৮৪.১২), ভুবনেশ্বর (৮৬.৬৩ টাকা), হায়দরাবাদ (৮৬.৫৫ টাকা), জয়পুর (৮৭.৭৬ টাকা), পটনা (৮৪.৮৪ টাকা) ও তিরুবনন্তপুরম (৮৫.৩০ টাকা)-এও ডিজেলের দামে হাঁসফাঁস করছে মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+