আরএসএস-মোদীর বিরুদ্ধে জোট নিয়ে আলোচনায় প্রাক্তন NDA সঙ্গী! মুদ্রাস্ফীতি নিয়ে রাহুলের নিশানায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং আরএসএস (RSS) -এর বিরুদ্ধে বিরোধী দলগুলিকে একত্রিত করা নিয়ে আলোচনা চলছে। এমনটা জানিয়েছেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) । অন্যদিকে, রাষ্ট্রীয় জনতা দ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং আরএসএস (RSS) -এর বিরুদ্ধে বিরোধী দলগুলিকে একত্রিত করা নিয়ে আলোচনা চলছে। এমনটা জানিয়েছেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) । অন্যদিকে, রাষ্ট্রীয় জনতা দল নেতা শরহ যাদব জানিয়েছেন, রাহুল গান্ধীর উচিত কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণ করা।

বিরোধী শিবিরে আলোচনা
রাহুল গান্ধী বলেছেন, বিরোধী দলগুলি, যারা আরএসএস এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, তাদের সবার একসঙ্গে আসা উচিত। কীভাবে একসঙ্গে আসা যেতে পারে, তারা কাঠামো কী হওয়া উচিত তা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। শরদ যাদবের সঙ্গে বৈঠকের পরেই এই মন্তব্য করেছেন রাহুল। এ-প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন গত মাসে শরদ যাদবের তাঁর দলকে আরজেডির সঙ্গে মিলিয়ে দিয়েছেন।
রাহুল বলেছেন, সব মানুষকে একসঙ্গে আনতে হবে। ভ্রাতৃত্বের ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে হবে।

আর্থিক পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে নিশানা
রাহুল গান্ধী আর্থিক পরিস্থিতি নিয়ে মোদী সরকাররে নিশানা করেন। তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মোদী সরকারের তীব্র সমালোচনা করেন। রাহুল বলেছেন, দেশের অর্থনীতির মেরুদণ্ড হল ইনফর্মাল সেক্টর এবং এমএসএমই সেক্টর। কিন্তু বিজেপি সেটাকে ভেঙে দিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মনে রাখা উচিত দক্ষিণ কোরিয়ায় কী হয়েছিল। বর্তমানের বাস্তব পরিস্থিতির উপলব্ধির ডাক দেন তিনি।
রাহুল বলেছএন, মানুষ মনে করে অর্থনীতি আর মুদ্রাস্ফীতি বিচ্ছিন্ন বিষয়। কিন্তু যে দেশে শান্তি কিংবা সম্প্রীতি নেই, সেখানে মুদ্রাস্ফীতি বাড়তে বাধ্য। তিনি কটাক্ষ করে বলেন, বিজেপি মনে করে ঘৃণা ছড়িয়ে কিংবা কাউকে আঘাত করে অর্থনীতির উন্নতি করা সম্ভব।

রাহুলের সভাপতি হওয়া উচিত
রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পরে শরদ যাদবকে সাংবাদিকরা প্রশ্ন করেন, রাহুল গান্ধীকে কি কংগ্রেস সভাপতি করা উচিত? শরদ যাদব উত্তর দেন, কেন নয়। তিনি বলেন, যদি কেউ কংগ্রেসের জন্য সারাদিন ব্যয় করে থাকেন, তাহলে তিনি রাহুল গান্ধী। তাঁকেই কংগ্রেস সভাপতি করা উচিত। রাহুল গান্ধীই বড় কিছু করতে পারেন বলেও মন্তব্য করেছেন শরদ যাদব। যদিও রাহুল গান্ধী এব্যাপারে মন্তব্য করতে চাননি। তিনি বলেছে, পরে বিষয়টি দেখা হবে।

কংগ্রেসের ব্যাখ্যা
কংগ্রেসের তরফ থেকে প্রাক্তন এনডিএ সঙ্গীর সঙ্গে রাহুল গান্ধীর আলোচনাকে সৌজন্যমূলক বলে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, রাহুল গান্ধী ওইসব নেতাদের শ্রদ্ধা করেন। শরদ যাদবের সঙ্গে বৈঠক প্রসঙ্গে রাহুল বলেছেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ওই নেতা। কিন্তু বর্তমানে তিনি সুস্থ, হাসছেন। রাজনীতি সম্পর্কে তিনি অনেক কিছু শিখিয়েছেন বলে মন্তব্য করেছেন রাহুল। অন্ধ্রপ্রদেশে একই গাড়িতে প্রায় তিন ঘন্টা ভ্রমণের কথাও জানিয়েছেন রাহুল। সেই তিন ঘন্টায় তিনি যা বলেছিলেন, তা ভুলতে পারবেন না বলে জানিয়েছেন রাহুল। শরদ যাদবের কাছে তিনি ঋণী বলে জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।












Click it and Unblock the Notifications