মোদী দু-কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলে এক কোটি যুবক কাজ হারান, খোঁচা রাহুল গান্ধীর

মোদী দু-কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলে এক কোটি যুবক কাজ হারান, খোঁচা রাহুলের

দেশের শোচনীয় হাল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার ক্রমবর্ধমান বেকারত্ব, অর্থনৈতিক বিকাশের অবনমন এবং দেশের শান্তি ও ঐক্যের ভাবমূর্তি নষ্ট করার জন্য তিনি দায়ী করেন বর্তমান মোদী সরকারকে। তিনি বলেন, মোদী সরকার দেশবাসীকে আচ্ছে দিন দিতে ব্যর্থ হয়েছে।

জয়পুরে যুব সমাবেশে মোদীকে নিশানা রাহুলের

জয়পুরে যুব সমাবেশে মোদীকে নিশানা রাহুলের

জয়পুরে যুব সমাবেশে রাহুল বলেন, প্রধানমন্ত্রী মোদী দুই কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে গত বছর এক কোটি মানুষ কাজ হারিয়েছেন। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পেতে শুরু করেছে। এখন তা তলানিতে পৌঁছে গিয়েছে।

ছাত্র-যুবদের উদ্দেশ্যে রাহুল গান্ধী

ছাত্র-যুবদের উদ্দেশ্যে রাহুল গান্ধী

রাহুল গান্ধী আরও বলেন, বেকারত্ব এবং ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্র-যুবরা। তিনি এদিন ছাত্র-যুবদের উদ্দেশ্যে বলেন, আপনার কণ্ঠরোধ করবেন না। সর্বদাই প্রতিবাদী আওয়াজ কণ্ঠে ভরে রাখুন। নিজেদের দাবি আদায় করে নিন।

যুব সমাজের মুখের হাসি কেড়েছেন মোদী

যুব সমাজের মুখের হাসি কেড়েছেন মোদী

কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি শুধু বিনিয়োগকারীদের ছাড় দিতেই ব্যস্ত। কিন্তু কী করে শিল্প হবে, কর্মসংস্থান হবে, যুব সমাজের মুখে হাসি ফুটবে, তা দেখছেন না। মোদীর বিরুদ্ধে একরাশ অভিযোগ তুললেন রাহুল।

চিন ভারতকে অনেক পিছনে ফেলে দিয়েছে

চিন ভারতকে অনেক পিছনে ফেলে দিয়েছে

রাহুল গান্ধী আরও বলেন, চিন ভারতকে অনেক পিছনে ফেলে দিয়েছে। কিন্তু গোটা বিশ্ব জানে এই চিনকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ যদি থাকে তো সে এই ভারতের যুব সম্প্রদায়। কিন্তু দুঃখের যে একথা আমাদের প্রধানমন্ত্রী জানেন না। জয়পুরের জনসভা থেকে গর্জে উঠলেন কংগ্রেস সাংসদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+