'শুয়োরের জ্বর হয়েছে'! অসুস্থ অমিত শাহকে কুরুচিকর আক্রমণ কংগ্রেস নেতার

অমিত শাহের অসুস্থতা নিয়ে কুরুচিকর আক্রমণ করলেন এক কংগ্রেস নেতা।

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বাংলায় সভা করতে আসাও অসুস্থতার জন্য অনিশ্চিত হয়ে পড়েছে। এই অবস্থায় অমিত শাহের অসুস্থতা নিয়ে কুরুচিকর আক্রমণ করলেন এক কংগ্রেস নেতা।

অসুস্থ অমিত শাহকে কুরুচিকর আক্রমণ কংগ্রেস নেতার, তাঁর মানসিক সুস্থতা নিয়েই উঠছে প্রশ্ন

কংগ্রেস নেতা তথা তথা রাজ্যসভার সাংসদ বিকে হরিপ্রসাদ বলেছেন, কর্ণাটকে যা হচ্ছে তাতে ভয় পেয়ে গিয়েছেন অমিত শাহ। ভয়ে রোগ বাঁধিয়ে বসেছেন। সোয়াইন ফ্লু - মানে শুয়োরের রোগ হয়েছে তাঁর।

কর্ণাটকে নাক গলানোর জন্য অভিশাপ হিসাবেই শাহকে এই রোগের পাল্লায় পড়তে হয়েছে বলে হরিপ্রসাদ দাবি করেছেন। তাঁর দাবি, যত বেশি করে কর্ণাটকের রাজ্য রাজনীতিতে তিনি নাক গলাবেন, ততই তিনি অসুস্থ হয়ে পড়বেন।

বিজেপির কর্ণাটক ইউনিট হরিপ্রসাদের মন্তব্যের পাল্টা সমালোচনা করেছে। তাঁর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁর মতো মানুষের মনুষ্য সমাজে থাকা উচিত না বলেও কড়া সমালোচনা করেছে।

বুধবার রাতে বুকে অস্বস্তি ও শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় অমিত শাহ এইমসে ভর্তি হন। জানা যায় তাঁর সোয়াইন ফ্লু হয়েছে। শীর্ষ বিজেপি নেতারা এইমসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছেন। দিন দুয়েকের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+