অনাস্থায় 'অনাস্থা' ওয়ার্কিং কমিটি থেকে বাদ পড়া নেতার! কী সাফাই দিলেন, দেখে নিন ভিডিও

সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটির দিনেই অনুপস্থিত গুরুত্বপূর্ণ এক কংগ্রেস নেতা। মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি এবং ছিন্দওয়াড়া লোকসভা কেন্দ্রের সদস্য কমলনাথের

সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটির দিনেই অনুপস্থিত গুরুত্বপূর্ণ এক কংগ্রেস নেতা। মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি এবং ছিন্দওয়াড়া লোকসভা কেন্দ্রের সদস্য কমলনাথের অনাস্থা প্রস্তাব এড়িয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অনাস্থায় অনাস্থা রাহুল ব্রিগেডের নেতার! কী সাফাই দিলেন, দেখে নিন ভিডিও

শুক্রবার নিজের রাজ্যেই ছিলেন কমলনাথ। অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটির সময় হাজিরা না দেওয়া প্রসঙ্গে সাফাইও দিয়েছেন তিনি। কমলনাথ বলেছেন, গত ৩৮ বছরে তিনি এরকম অনেক অনাস্থা প্রস্তাব দেখেছেন। তাঁর গুরুত্বের তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ।

কংগ্রেস মুখপত্র নরেন্দ্র সালুজা জানিয়েছেন, কমলনাথের গুরুত্বের তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ। সেইজন্য তিনি ভোপালেই রয়ে গিয়েছেন। রাজ্যে তিনি একটি বৈঠক নিয়ে ব্যস্ত রয়েছেন।

এর আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটি থেকে বাদ দেওয়া হয়েছিল বর্ষীয়ান এই কংগ্রেস নেতাকে।

এবছরের শেষের দিকে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+