কোটায় আটকদের ফেরাতে মমতার সরকারের থেকে সাড়া না পেয়ে অমিত শাহের দ্বারস্থ অধীর! অনুমতি জোগাড়ে কথা

কোটায় আটকে থাকাদের ফেরাতে মমতার সরকারের থেকে সাড়া না পেয়ে অমিত শাহের দ্বারস্থ অধীর! অনুমতি যোগারে ফোনে কথা

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাছে কোটায় আটকে থাকা রাজ্যের ছাত্র ও ছাত্রীদের ফিরিয়ে আনার আবেদন করলেন লোকসভা কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী । বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠান এবং ফোন করে আবেদন করেন অধীর চৌধুরী । এর জন্য প্রয়োজনীয় অনুমতি দেওয়ারও আবেদন করেন তিনি।

 কোটায় আটকে থাকাদের ফিরিয়ে আনতে উদ্যোগ অধীরের

কোটায় আটকে থাকাদের ফিরিয়ে আনতে উদ্যোগ অধীরের

লকডাউনের জেরে কোটায় আটকে রাজ্যের কয়েক হাজার ছাত্রছাত্রী। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি রাজ্য সরকারের কাছেও আবেদন করেছেন তাঁরা। তাঁদেরই ফিরিয়ে আনতে এবার উদ্যোগ নিলেন অধীর চৌধুরী। বিষয়টি নিয়ে এদিন তিনি কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তাঁকে একটি চিঠিও পাঠান। এসম্পর্কে যাবতীয় অনুমতি পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

ছাত্রছাত্রীদের পাশে অধীর চৌধুরী

ছাত্রছাত্রীদের পাশে অধীর চৌধুরী

বেশ কয়েকজন ছাত্রছাত্রীর উদ্বিগ্ন বাবা-মা অধীর চৌধুরীার সঙ্গে যোগাযোগ করেন। এমনই একজন হলেন মহঃ হুমায়ুন কবীর। কোটায় যেখানে এই ছাত্র ছিল সেখানে খাবার ও থাকার অসুবিধা দেখা দেয়। খবর পাওয়ার পরেই অধীর চৌধুরী অন্য জায়গায় খাবার ও থাকার বন্দোবস্ত করেন।

পরিবহণমন্ত্রীর অবস্থান

পরিবহণমন্ত্রীর অবস্থান

প্রকাশিত খবর অনুযায়ী, রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার আটকে পড়া ছাত্রছাত্রীদের আশ্বস্ত করে বলেছিলেন, রাজ্য সরকার কয়েকদিনের মধ্যেই ছাত্রছাত্রীদের কোটা থেকে নিয়ে আসার ব্যবস্থা করবে।

রাজ্য সরকারের অবস্থান

রাজ্য সরকারের অবস্থান

মুখ্যসচিব রাজীব সিনহা মঙ্গলবার নবান্নে স্পষ্ট করে দিয়েছেন বর্তমান পরিস্থিতিতে কোটায় আটকে পড়াদের ফিরিয়ে আনা যাবে না। মুখ্যসচিব বলেছেন ৩৯০ টি বাস লাগবে। পাশাপাশি অন্তত তিনদিন রাত রাস্তায় কাটবে। যার জেরে যেসব রাজ্যগুলির ওপর দিয়ে বাস আসবে, তারা বিরোধিতা করতে পারে। এরই মধ্যে বিহার সরকার তাদের রাজ্যের মধ্যে দিয়ে যাওয়ার ব্যাপারে আপত্তির কথা জানিয়েছে।

যদিও, ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্য সরকার বাসপাঠিয়ে সেখানে আটকে পড়া সেই সেই রাজ্যে ছাত্রছাত্রীদের উদ্ধার করে নিয়ে এসেছে। ফলে অভিভাবকদের অনেকেই পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+