কুম্ভকর্ণের মতো ঘুম ভাঙল মোদীর! দেশে চরম অসাম্যতা: অধীর চৌধুরী
শান্তিতেই সমস্যার সমাধান আর মণিপুরের পাশে রয়েছে দেশবাসী। এদিন ৭৭ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার কিছুক্ষণ পরে লোকসভা থেকে সাসপেন্ডেড বিরোধী নেতা অধীররঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করলেন।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, এতদিনে মোদীর কুম্ভকর্ণের মতো ঘুম ভাঙল। তিন মাস হয়ে গেল, মে মাসের ঘটনা তার আগেও সেখানে উত্তেজনা ছিল। তারপরেও উত্তেজনা আছে। সেখানে কোনও রকমের নরমাল অর্থাৎ সুস্থ স্বাভাবিক পরিবেশ এখনও নেই।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদীর উচিত ছিল, মণিপুরে গিয়ে এই বার্তা দেওয়ার। তাই বারবার কংগ্রেস-সহ বিরোধীরা প্রশ্ন করেছিল মণিপুর নিয়ে আপনি কী করেছিলেন? কংগ্রেস প্রস্তাব দিয়েছিল সমস্ত দল, যত দল দেশে আছে, চলুন সবাই মিলে যাই তিনিও থাকুন, সেখানে মানুষের কাছে শান্তির আবেদন জানাতে।
অধীররঞ্জন চৌধুরী বলেন, মনিপুর এখন চরম অশান্ত। একদিকে পাহাড় ও সমতলে বসবাসকারীদের মধ্যে বিভাজন। সেখানে স্থায়ী শান্তি ফেরানোর কোনও রকমের চেষ্টা নেই বলে অভিযোগ করেছএন তিনি। যেহেতু মণিপুরের পরিস্থিতি দেশের রাজনীতিতে কোনও প্রভাব ফেলবে না, তাই মণিপুর নিয়ে সরকার প্রথম থেকেই উদাসীন বলে মন্তব্য করেছেন তিনি।
অধীররঞ্জন চৌধুরী বলেন, ভারত আজ কোথায় গিয়েছে মোদী সেটা নিজেই দেখুন। তাঁর আমলে সাম্প্রদায়িক দাঙ্গা বেড়েছে, আর্থিক অবস্থা খারাপ হয়েছে। পাশাপাশি মোদীর আমলে শিল্পপতিরা দেশ ছেড়ে পালাচ্ছেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, চরম অসামান্যতা চলছে আজ। ভারতবর্ষে এক শতাংশ মানুষের হাতে ৭৩ শতাংশ সম্পদ। আজকে ৪৫% যুবক বেকার। তিনি বলেন, আজ বাজারে যান, টমেটো আদা কিনুন, খাবার কিনুন। হিরে এবং জিরে দাম সমান করে দিয়েছে। ভারতবর্ষের মানুষের মাথাপিছু আয় দিনের পর দিন কমে যাচ্ছে বলেও অভিযোগ করেন অধীর চৌধুরী।












Click it and Unblock the Notifications