সংসদে অধীর চৌধুরীর নিশানায় প্রধানমন্ত্রীর 'চামচা'রা! সরকারের 'অক্ষমতা' নিয়ে তুললেন প্রশ্ন
অধীর চৌধুরীর অভিযোগ, বিজেপি সাংসদরা প্রধানমন্ত্রীর বিভ্রান্তিকর বক্তৃতার সময় হাতেতালি দিয়েছেন। আর প্রধানমন্ত্রী বিরোধীদের কোনও প্রশ্নের উত্তর দেননি।
লোকসভায় প্রধানমন্ত্রীর বক্তৃতার পরে সব ঠান্ডা। শাসক সাংসদরা যেমন সংসদ ভবন ছেড়েছেন, ঠিক তেমনই কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও। সেই সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অধীর চৌধুরী লোকসভায় বিজেপি সাংসদদের কড়া সমালোচনা করেন।

প্রধানমন্ত্রী যাওয়ার পরে চামচারাও চলে গিয়েছিল
লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দিয়ে অধীর চৌধুরী বিজেপি সাংসদদের নিশানা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিভ্রান্তিকর বক্তৃতার সময় হাতেতালি দিয়েছেন বিজেপির সব সাংসদ। আর প্রধানমন্ত্রী যাওয়ার পর সব চামচারাও চলে গিয়েছেন।
|
সরকার অক্ষম!
অধীর চৌধুরী কটাক্ষ করে বলেছেন, প্রধানমন্ত্রী যাওয়ার পরে চামচেরা চলে যাওয়া হাউড চালানোর মতো প্রয়োজনীয় সংখ্যক সাংসদ ছিল না। সেই কারণে লোকসভা মুলতুবি করে দিতে হয়। এই ঘটনা সরকারের অক্ষমতার পরিচয় দেয় বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর সমালোচনায় বিরোধী সাংসদরা
প্রধানমন্ত্রীর বক্তৃতার পরে কংগ্রেস সাংসদ শশী তারুরও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনিও কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী ভাল বক্তৃতা করেছেন। তবে বিরোধীদের করা কোনও প্রশ্নের উত্তর তিনি দেননি। বিআরএস সাংসদ কবিতা কালভাকুন্তলাও প্রধানমন্ত্রীর ভাষণকে পুনরাবৃত্তিমূলক এবং বিরোধীদের নিয়ে ব্যঙ্গবিদ্রুপ ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন। বিরোধীদের হেনস্থা করলে প্রধানমন্ত্রী তাঁর দায়িত্ব থেকে মুক্তি পাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। আগামী নির্বাচনে জনগণ এর জবাব দেবে বলে মনে করেন তিনি।

সন্তুষ্ট নন রাহুল
মঙ্গলবার সংসদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী যে অভিযোগ করেছিলেন, বুধবার তার জবাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ভাষণের পরে রাহুল গান্ধী জানান, তিনি প্রধানমন্ত্রীর ভাষণে সন্তুষ্ট নন। তদন্ত নিয়ে কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী। যদি গৌতম আদানি বন্ধু না হন, তাহলে প্রধানমন্ত্রীর বলা উচিত ছিল তদন্ত করবেন। তা না বলায় পরিষ্কার যে প্রধানমন্ত্রী তাঁকে রক্ষা করছেন।












Click it and Unblock the Notifications