বিধায়কদের অপহরণ করেছে বিজেপি, সুপ্রিমকোর্টের দ্বারস্থ কংগ্রেস! জমজমাট মধ্যপ্রদেশ রাজনীতি
মধ্যপ্রদেশের লড়াই এখন পুরো মাত্রায় সুপ্রিমকোর্টের অধীন। আস্থা ভোট ১০ দিন পিছিয়ে যেতেই সুপ্রিমকোর্টে গিয়েছিল বিজেপি। সেই মামলার প্রেক্ষিতে সুপ্রিমকোর্ট এদনি মধ্যপ্রদেশ সরকারকে নোটিশ জারি করে। এরপর বিজেপির বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, বিজেপি তাদের বিধায়কদের অপহরণ করে রেখে দিয়েছে।

সিন্ধিয়া বিদায়ে শুরু হয় কংগ্রেসের বিধায়ক সংকট
প্রসঙ্গত, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রস ছেড়ে দিতেই তাঁর অনুগামী ২২ বিধায়ক ইস্তফা দেয় কংগ্রেস থেকে। এরপরই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছিল কংগ্রেস। এরপরই মধ্যপ্রদেশে কমলনাথ সরকারের উপর কালো ছায়া ঘুরতে থাকে। যদিও করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে আপাতত সরকারের শক্তি প্রদর্শন করতে হচ্ছে না কংগ্রেসকে।

কমলনাথের করোনা চাল
মধ্যপ্রদেশের রাজ্যপাল লালাজি ট্যান্ডনের নির্দেশে সোমবারই মধ্যপ্রদেশের বিধানসভায় শক্তি পরীক্ষা ছিল মুখ্যমন্ত্রী কমলনাথের। তবে তাঁর হাতে তো শুধু মাত্র কংগ্রেসের ৯৪ জন বিধায়ক। এই পরিস্থিতিতে কী ভাবে তিনি সরকার বাঁচাবেন। আস্থা ভোট নিয়ে দোনামনা দেখা যায় কংগ্রেসের অন্দরেও। রাজ্যপালের নির্দেশকে অসাংবিধানিক আখ্যা দিয়ে কংগ্রেস বিধায়করা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলেন কমলনাথকেই। পরে করোনা ভাইরাসের অজুহাতে ১০ দিন মুলতুবি করে দেওয়া হয় অধিবেশন।

বিক্ষুব্ধ বিধায়কদের বার্তা
কংগ্রেসের অস্বস্তি বাড়ে একটি ভিডিও বার্তায়। মধ্যপ্রদেশে কংগ্রেস যতই বলুক যে ইস্তফা দেওয়া বিধায়করা তাদের সঙ্গেই আছেন, সেই দাবি যে সত্যি নয় তা প্রমাণ করে দিল একটি ভিডিও বার্তা। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে কংগ্রস ত্যাগী ২১ বিধায়কের সেই ভিডিও বার্তায় আরও ঘোলাটে হয়ে যায় মধ্যপ্রদেশের রাজনৈতিক সমীকরণ। এক ভিডিও বার্তায় বিক্ষুব্ধ বিধায়করা জানিয়ে দিয়েছেন যে এখনও তাঁরা বেঙ্গালুরুতেই রয়েছেন। তাঁদের পূর্ণাঙ্গ সুরক্ষা সুনিশ্চিত করা হলে তবেই তাঁরা ভোপাল ফিরে যাবেন।

মধ্যপ্রদেশে অ্যাডভান্টেজ বিজেপি
এদিকে এই পরিস্থিতিতে কংগ্রেসের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা খুব কঠিন হয়ে পড়বে। ২২৮ সদস্যের বিধানসভায় ৬ জন বিধায়কের ইস্তফা ইতিমধ্যেই গ্রহণ করেছেন অধ্যক্ষ। এর জেরে সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে ২২২-এ। যার অর্থাৎ ম্যাজিক ফিগার ১১২। তবে ২১ জন বিধায়ক ছাড়া সেই সংখ্যার ধারের কাছেও পৌঁছাবে না কমলনাথের সরকার।

বিজেপির বিরুদ্ধে সুপিরমকোর্টে কমলনাথ সরকার
এর আগে অবশ্য কংগ্রেস দাবি করেছিল পদত্যাগী ২২ জন বিধায়কের মধ্যে ১২ জন বিজেপিতে যেতে চান না। তাঁদের স্পষ্ট দাবি, আমরা মহারাজের সঙ্গে এসেছি, কিন্তু আমরা বিজেপিতে যেতে চাই না। এর ফলে মধ্যপ্রদেশ অঙ্ক বদলাচ্ছে। কংগ্রেস জানায়, এই ১২ বিধায়ক মুখ্যমন্ত্রী কমল নাথের বাড়িতে বৈঠকে বসেন। আর এই বৈঠকের পরই পাল্টা চাপে পড়ে বিজেপি। এদিকে বেঙ্গালুরুতে থাকা বিধায়কদের দাবি তাঁরা এখনও সেখানেই আছেন। যা নিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। এখন দেখার কোন দল কোন সমীকরণের সাহায্যে মসনদ দখল করে। তবে এরই আগে এই বিধায়কদের আটকে রাখার দায়ে বিজেপির বিরুদ্ধে সুপ্রিমকোর্টে গেল কংগ্রেস।












Click it and Unblock the Notifications