'দাদাগিরি নেহি চলেগি', রাজভবনে ধর্নায় স্লোগান কংগ্রেস বিধায়কদের, উত্তাপ বাড়ছে রাজস্থানে

'দাদাগিরি নেহি চলেগি', রাজভবনে ধর্নায় স্লোগান কংগ্রেস বিধায়কদের, উত্তাপ বাড়ছে রাজস্থানে

ক্ষমতা থাকতে মরিয়া হয়ে উঠেছেন অশোক গেহলট। রাজ্যপালের উপর চাপ ৈতরি করতে বিধায়কদের দিয়ে ঘুঁটি সাজিয়েছেন তিনি। দুপুর গড়াতেই রাজভবনে দলবল নিয়ে হাজির হয়ে গিয়েছেন অশোক গেহলট। রাজভবনের লনে ধর্নায় বসেছেন বিধায়করা স্লোগান তুলেছেন 'দাদাগিরি নেহি চলেগি'।

রাজভবনে ধর্নায় কংগ্রেস

রাজভবনে ধর্নায় কংগ্রেস

রাজভবনে দুপুর থেকেই ধর্নায় বসেছেন কংগ্রেস বিধায়করা। দ্রুত বিধানসভা অধিবেশ ডাকার দাবি জানিয়েছেন তাঁরা। রাজভবনের লনে বসে স্লোগান তুলেছেন 'দাদাগিরি নেহি চলেগি'। তুমুল উত্তেজনা তৈরি হয়েছে রাজস্থানে। অন্যদিকে ভেতরে রাজ্যপালের সঙ্গে বৈঠক করছেন অশোক গেহলট।

রাজভবন ঘেরাওয়ের হুমকি

রাজভবন ঘেরাওয়ের হুমকি

কয়েক ঘণ্টা আগেই রাজ্যপাল কলরাজ মিশ্রর বিরুদ্ধে কেন্দ্রের অঙ্গুলি হেলনে কাজ করার অভিযোগ করেছিলেন অশোক গেহলট। তিনি অভিযোগ করেছিলেন ইচ্ছে করেই অশোক গেহলট বিধানসভা অধিবেশন ডাকছে না। বিজেপিই ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন গেহলট।

সচিনকে রক্ষাকবচ

সচিনকে রক্ষাকবচ

রাজস্থান হাইকোর্টের রায় রক্ষা কবচ আরও বাড়ল সচিন পাইলটদের। সোমবার পর্যন্ত সচিনদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছে হাইকোর্ট। তারপরেই তৎপর হয়েছেন অশোক গেহলট। সোমবার পর্যন্ত আর অপেক্ষা করতে চাইছেন না তিনি। যত দ্রুত সম্ভব বিধানসভা অধিবেশন ডেকে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণে মরিয়া হয়ে উঠেছেন।

উত্তাপ বাড়ছে রাজস্থানে

উত্তাপ বাড়ছে রাজস্থানে

নতুন করে উত্তাপ বাড়তে শুরু করেছে রাজস্থানে। বিজেপির কৌশল আঁচ করতে পেরেই নিজেকে সুরক্ষিত করতে চাইছেন অশোক গেহলট। সেকারণেই বিধানসভা অধিবেশন শুরুর জন্য তাড়াহুড়ো করছেন অশোক। কারণ সচিন পাইলটের রক্ষা কবচের মেয়াদ যত বাড়তে বিজেপির হাতে বিধায়ক ভাঙানোর সময় তত বাড়বে। সেটা আর হতে দিতে চাইছেন না গেহলট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+