বিজেপির থেকে বাঁচতে জয়পুরে ছুটি কাটাচ্ছেন মহারাষ্ট্রে কংগ্রেস বিধায়করা

মহারাষ্ট্রে শিব সেনার পর এবার বিজের বিরুদ্ধে বিধআয়ক কেনা বেচার চেষঅটার অভিযোগ তুলল কংগ্রেস। বিজেপির হাত থেকে তাই দলীয় বিধায়কদের বাঁচাতে জয়পুরের রিসর্টে নিয়ে যাওয়া হল তাঁদের।

মহারাষ্ট্রে শিব সেনার পর এবার বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনা বেচার চেষ্টার অভিযোগ তুলল কংগ্রেস। বিজেপির হাত থেকে তাই দলীয় বিধায়কদের বাঁচাতে জয়পুরের রিসর্টে নিয়ে যাওয়া হল। এর আগে বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ এনেছিল শিবসেনা।

কংগ্রেসের অভিযোগ

কংগ্রেসের অভিযোগ

এই বিষয়ে কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার বলেন, "কংগ্রেস বিধআয়কদের লোভ দেখানো হচ্ছে। আমরা সব বিধায়ক ও নেতাদের এরকম যে কোনও ফোন এলে তা রেকর্ড করে রাখতে বলেছি। এমনিতেও জয়পুর টুরুস্ট স্পট। নির্বাচনের ধকলের পর বিধায়কদের এই ছুটি প্রাপ্য।" তিনি দাবি করেন, কয়েকজন বিধায়ককে বিজেপির তরফে ২৫ থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত দেওয়ার প্রস্তাব জানানো হয়।

কংগ্রেসে ফিরতে চান দলত্যাগী ১৫ জন বিধায়ক?

কংগ্রেসে ফিরতে চান দলত্যাগী ১৫ জন বিধায়ক?

ওয়াদেত্তিওয়ার বলেন, আমাদের সব বিধায়ক আমাদের সঙ্গেই রয়েছেন। পাশাপাশি তিনি যোগ করেন, নির্বাচনের আগে দল ত্যাগ করা ১৫ জন বিধায়ক দলে ফিরতে চাইছেন। তিনি জানান, তাঁরা ফিরে এলে নিশ্চই দল তাঁদের গ্রহণ করবে।

এর আগে বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ এনেছিল সেনা

এর আগে বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ এনেছিল সেনা

একই রকম অভিযোগ করে শিবসেনার মুখপত্র সামনার সম্পাদকীয়তে লেখা হয়, "কিছু লোক আছেন যারা টাকার ক্ষমতা প্রদর্শন করে জয়ী শিবসেনা বিধায়কদের কেনার চেষ্টা করছে। এরকম অভিযোগ ক্রমশই বাড়ছে। কিন্তু শিবসেনা মহারাষ্ট্রে এই অনৈতিক রাজনীতি হতে দেবে না। পূর্বতন সরকার টাকার ক্ষমতা দেখিয়ে নতুন সরকার গঠনের প্রচেষ্টা করছে। কিন্তু তারা কৃষকদের সাহায্য করার কথা ভাবছে না। মহারাষ্ট্রের কৃষকরা শিবসেনার মুখ্যমন্ত্রী চায়।"

বিজেপিকে ঠেকাতে সেনাকে সমর্থনের পক্ষে কংগ্রেসের একাংশ

বিজেপিকে ঠেকাতে সেনাকে সমর্থনের পক্ষে কংগ্রেসের একাংশ

এর আগে বিজেপিকে ঠেকাতে শিবসেনাকে সমর্থন করার ইচ্ছে প্রকাশ্ করে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর দ্বারস্থ হয়েছিলেন বিধআয়করা। বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে হাইকমান্ডকে রাজি করাতে মরিয়া হয়ে উঠেছেন কংগ্রেসের জয়ী বিধায়কদের একাংশ। এই বিষয়ে কংগ্রেসের সদ্য জয়ী বিধায়ক বিজয় নামবেব রাও বলেন, "কংগ্রেস বিধআয়করা কোনও ভআবেই বিজেপিকে সরকার গঠন করতে দেখতে চায় না। গত পাঁচ বছরে রাজ্য বিজেপির নেতৃত্বাধীন জোট সরকারকে দেখেছে। তারা এই পাচ বছর কী করেছে? ১৬ হাজার কৃষক আত্মহত্যা করেছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+