করোনা ভাইরাস: চিনের নামে আন্তর্জাতিক আদালতে এফআইআরের দাবি কংগ্রেস বিধায়কের

করোনা ভাইরাস: চিনের নামে আন্তর্জাতিক আদালতে এফআইআরের দাবি কংগ্রেস বিধায়কের

ভারতে করোনা ভাইরাস ছড়িয়েছে চিন। সেই দায়ে চিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে এফআইআরের দাবি জানালেন অরুণাচলের কংগ্রেস বিধায়ক। এই দাবি জানিয়ে ইতিমধ্যেই বিদেশমন্ত্রীকে চিঠিও লিখেছেন তিনি। ভারতে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে দেশে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি মোকাবিলায় গোটা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে।

চিনের বিরুদ্ধে এফআইআরের দাবি

চিনের বিরুদ্ধে এফআইআরের দাবি

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে চিন। সেই কারণে চিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে এফআইআর দায়েরের দাবি জানালেন অরুণাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক নিনং ইরিং। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠিও লিখেছেন িতনি। এমনকী চিনকে এর জন্য ২২ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

চিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ

চিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ

শুধু করোনা ভাইরাস নিয়েই চিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেননি কংগ্রেস বিধায়ক তিনি জানিয়েছেন চিন আগেও অরুণাচলের পবিত্র নদী সিয়াংয়ের উপর নানা প্রকল্প করে সংকট তৈরি করেছে এবং অরুণাচলীদের উপর স্টেপল ভিসা নীতি চালু করে সমস্যা তৈরি করেছে। অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চিনের বিবাদ নতুন নয়। অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে থাকে চিন।

করোনা মোকাবিলায় সাহায্য দাবি

করোনা মোকাবিলায় সাহায্য দাবি

করোনা ভাইরাস মোকাবিলায় বিশেষ সাহায্য দাবি করেছেন কংগ্রেস বিধায়ক। রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার জন্য বিশেষ নজর দিতে বলেছেন তিনি। যদিও করোনা মোকাবিলায় আগেই বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে অরুণাচল প্রদেশ। সেই সঙ্গে রাজ্যের সঙ্গে অন্যদেশের সীমান্তও সিল করে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+