নিয়ম ভেঙে মদ্যপান, আপত্তি করায় পুলিশকে সপাটে চড় বিধায়কের

কংগ্রেস
বেঙ্গালুরু, ৩ জুলাই: বেশি রাতেও পানশালায় বসে ঢুকুঢুকু মদ্যপান করছিলেন বিধায়ক মশাই। পুলিশের 'দোষ' ছিল, তাঁকে নিষেধ করা হয়েছিল। ব্যস! তাতেই অগ্নিশর্মা হয়ে দুই পুলিশ কনস্টেবলকে থাপ্পড় মারলেন বিজয়ানন্দ কশপ্পনাবর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। এর জেরে এখন উত্তাল কর্নাটক।

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার রাঘবেন্দ্র অউরাদকর জানান, হুনগুন্দের কংগ্রেস বিধায়ক বিজয়ানন্দ কশপ্পনাবর এবং তাঁর সঙ্গীরা কব্বন পার্ক থানার অন্তর্গত একটি পানশালায় বসে মদ্যপান করছিলেন। নিয়মানুসারে, রাত এগারোটার পর পানশালায় মদ্যপান করা বেআইনি। কিন্তু তখন রাত একটা বেজে গেলেও বিধায়ক মশাই তাতে কর্ণপাত করেননি। খবর পেয়ে পুলিশ আসে। দুই কনস্টেবল ঘটনার প্রমাণ ধরে রাখতে ফটো তুলতে শুরু করেন। বিধায়ককে বলেন, উঠে পড়তে। এতেই তিনি ক্ষেপে যান। চেয়ার থেকে উঠে কলার ধরে সপাটে থাপ্পড় মারেন এক পুলিশ কনস্টেবলকে। সঙ্গীকে বাঁচাতে এসে থাপ্পড় খান আর এক পুলিশকর্মীও। অভিযোগ, তাঁর সঙ্গীরাও পুলিশকর্মীদের শারীরিকভাবে নিগ্রহ করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কব্বন পার্ক থানার অফিসাররা। তাঁদের 'দেখে নেওয়ার' হুমকি দিয়ে বিধায়ক মশাই প্রস্থান করেন। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ মামলা রুজু করেছে পুলিশ।

বিধায়ক মশাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাউকে শারীরিকভাবে নিগ্রহ করেননি। মদ খাননি বলেও দাবি। বলেন, "আমার জন্মদিন ছিল ওইদিন। তাই বন্ধুদের নিয়ে একটু খাওয়া-দাওয়া করছিলাম। আমি মদ খাই না। হঠাৎ দেখলাম, দুই পুলিশকর্মী এসে আমাদের ছবি তুলছে অনুমতি না নিয়েই। আমি উঠে গিয়ে আপত্তি করায় ওরাই আমার ওপর চড়াও হয়। আমাকে বাঁচাতে বন্ধুরা এগিয়ে আসে। একটু বচসা হয়েছে ঠিকই, তবে সেটা কখনওই শারীরিক আক্রমণের পর্যায়ে পৌঁছয়নি।"

কর্নাটকে শাসক দল কংগ্রেসের বিধায়ককে এমন অভ্যবতা নতুন কিছু নয়। কিছুদিন আগে আর এক কংগ্রেস বিধায়ক বিরতি বাসবরাজ জনৈক পুলিশকর্মীকে রাস্তায় সবার সামনে থাপ্পড় মেরেছিলেন। কারণ, তাঁর গাড়ি ট্রাফিক জ্যামে আটকে গিয়েছিল। সেই ঘটনাতেও বিস্তর হইচই হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+