দেখা করতে নারাজ কালেক্টর, শীর্ষাসনে ধর্নায় বসলেন কংগ্রেস বিধায়ক!
দেখা করতে নারাজ কালেক্টর, শীর্ষাসনে ধর্নায় বসলেন কংগ্রেস বিধায়ক!
প্রতিবাদের নামে আজব কাণ্ড ঘটিয়ে বসলেন মধ্য প্রদেশের কংগ্রেস বিধায়ক বাবুসিং জান্দেল। কৃষকদের দাবি দাওয়া নিয়ে ৩৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভোপাল থেকে সেওপুর পৌঁছেছিলেন। কিন্তু কিছুতেই তাঁদের সঙ্গে দেখা করতে রাজি হননি কালেক্টর। সরকারের তৈরি অটল এক্সপ্রেস ওয়ের প্রতিবাদ জানাতে গিয়েছিলেন তাঁরা।

প্রবল গরমের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকলেও তাঁদের সঙ্গে দেখা করতে চাননি কালেক্টর। তারপরেই সেখানেই কৃষকদের বসে পড়তে বলেন বিধায়ক। নিজেও সেখানেই বসে পড়েন। এবং কালেক্টরের অফিসের সামনেই শীর্ষাসনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তিনি।
কৃষকরাও উত্তেজনায় স্লোগান দিতে শুরু করেন সেখানে। বিধায়ককে জামা খুলে শীর্ষাসনে বসতে দেখে সেখানে উপস্থিত কৃষকরাও জামা খুলে প্রতিবাদ শুরু করেন। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কোনও প্রসঙ্গই ছিল না সেখানে। এই প্রতিবাদ দেখে উল্টে আরও ভিড় জমে যায়।












Click it and Unblock the Notifications