'দল যাক উচ্ছন্নে, আমায় ভোট দিয়ে জেতান', অভিনব ভোট প্রচার কংগ্রেস প্রার্থীর, দেখুন ভিডিও

মধ্যপ্রদেশের এক কংগ্রেস নেতার প্রচারের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। বিজেপি-কংগ্রেস সহ সব দল নিজেদের মতো করে প্রচারে নেমেছে। তার মধ্যেই মধ্যপ্রদেশের এক কংগ্রেস নেতার প্রচারের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে তিনি দলের চেয়ে বড় করে নিজেকে দেখানোর চেষ্টা করছেন।

দল যাক উচ্ছন্নে, আমায় ভোট দিয়ে জেতান, অভিনব ভোট প্রচার কংগ্রেস প্রার্থীর, দেখুন ভিডিও

কংগ্রেস নেতা তথা বিধায়ক জীতু পাটোয়ারীকে বলতে শোনা যাচ্ছে, 'আমার খেয়াল রাখবেন। আমার সম্মান রাখবেন। দল উচ্ছন্ন যাক।' অর্থাৎ নিজের দল সম্পর্কেই এমনটা বলছেন জীতু। দোরে দোরে গিয়ে ভোট চাইবার ফাঁকে এমনটা বলতে শোনা গিয়েছে তাঁকে।

ডিসেম্বরে ভোট রয়েছে। জীতু তিওয়ারী সহ অন্য কংগ্রেস নেতারা জোরকদমে প্রচার চালাচ্ছেন। তার মধ্যেই অন্যরকম কথা বলে নজর কেড়েছেন তিনি। এই বক্তব্য কংগ্রেস দল কীভাবে নেয়, সেটাই এখন দেখার। শোনা গিয়েছে, দলের তরফে ব্যবস্থা নেওয়ার কথা শোনা গিয়েছে।

প্রসঙ্গত, সিনিয়র কংগ্রেস নেতা সলমন খুরশিদ জানিয়েছেন, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের জেতা বেশ কঠিন কাজ। এমন অবস্থায় জীতু তিওয়ারীর মতো নেতারা যে এই কাজ আরও কঠিন করে ফেলবেন তা বলাই যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+