সরকারের বিরুদ্ধে হাতে তির-ধনুক তোলার উস্কানি কংগ্রেস বিধায়কের
সরকারের বিরুদ্ধে হাতে তির-ধনুক তোলার উস্কানি কংগ্রেস বিধায়কের
সরকারের বিরুদ্ধে হাতে তির-ধনুক তোলার ডাক দিেলন কংগ্রেস বিধায়ক। এই নিেয় বিধায়কের বিরুদ্ধে আদিবাসীদের উষ্কানি দেওয়ার অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গুজরাতের কংগ্রেস বিধায়ক মঙ্গল গাভিতের এই বিতর্কিত মন্তব্য।

গুজরােত কংগ্রেস বিধায়কের বিতর্কিত মন্তব্য
গুজরাতে বিেজপি সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেেছ সেই রাজ্যের আদিবাসীরা। সেই আন্দোলনে উষ্কানি দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস বিধায়ক মঙ্গল গাভিতের বিরুদ্ধে। তিনি নাতি আন্দোলনকারী আদিবাসীদের সরকারের বিরুদ্ধে হাতে তির ধনুক তুলে নেওয়ার কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে কংগ্রেস বিধায়কের উষ্কানি দেওয়া সেই ভিডিও। তিনি অভিযোগ করেছেন সরকার আদিবাসীদের তপশিলি উপজাতীর সংশাপত্র বাতিল করতে চাইছে। তারই প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছে। সরকার আদিবাসী কোটার চাকরিও দিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ
কংগ্রেস বিধায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এমনকী মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও অভিযোগ করেছেন আদিবাসীদের নিয়ে নোংরা রাজনীতি করছে কংগ্রেস। বিজেপি দাবি করেছে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

আদিবাসী সংরক্ষণ নিয়ে বিবাদ
আদিবাসী সংরক্ষণ নিয়েই সংকট তৈরি হয়েছে গুজরাটে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কোনও নকল সংশা পত্র গ্রহন করা হবে না। আদিবাসী সংরক্ষণ নিয়ে গত কয়েকদিন ধরেই সরকারের সঙ্গে বিবাদ শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications