পাঞ্জাবের পথে হেঁটে বাকি কংগ্রেস শাসিত রাজ্যগুলিও সিএএ বিরোধী প্রস্তাবনা পাশের পথে!
নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে চলমান রাজনৈতিক কোন্দল ভবিষ্যতে আরও তীব্র হতে চলেছে। প্রবীণ কংগ্রেস নেতা আহমদ প্যাটেল রবিবার জানিয়েছেন যে পাঞ্জাবের পথ অনুসরণ করে এবার কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে নতুন এই আইনটির বিরুদ্ধে একটি প্রস্তাব আনা হতে পারে।

আহমেদ প্যাটেলের বক্তব্য
এই বিষয়ে আহমেদ প্যাটেল বলেন, 'পাঞ্জাবের পরে, আমরা রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যেগুলিতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে একটি প্রস্তাব আনার কথা ভাবছি। এই আইনের বিষয়ে পুনর্বিবেচনা করা কেন্দ্রীয় সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা হবে।'

কেন্দ্র কোনও রাজ্যকে বাধ্য করতে পারে না
তিনি মন্তব্য করেন যে যদিও সিএএ যদিও বা সংসদে পাস হয়েছে, তবুও সংশ্লিষ্ট রাজ্যগুলির কেন্দ্রের সাথে একমত হওয়ার অধিকার রয়েছে। তাছাড়া সুপ্রিম কোর্টে বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত কেন্দ্র কোনও রাজ্যকে "অসাংবিধানিক" এই আইন প্রয়োগ করতে বাধ্য করতে পারে না।

রাজস্থানে ২৪ জানুয়ারি প্রস্তাব পেশ হবে
জানা গিয়েছে যে কংগ্রেস শাসিত রাজস্থানে ২৪ জানুয়ারিতে বিধানসভায় সিএএ বাস্তবায়নের বিরুদ্ধে একটি প্রস্তাব নিয়ে আসবে অশোক গেহলোতের নেতৃত্বাধীন সরকার। রাজ্য সরকার সূত্র জানিয়েছে যে বাজেট অধিবেশনের প্রথম দিনই এই বিধানসভায় এই প্রস্তাবটি পাস করা হবে।

মহারাষ্ট্রেও সিএএ বিরোধী রেজোলিউশন পেশ করা হতে পারে
কেরল, পাঞ্জাব ইতিমধ্যেই তাদের বিধানসভায় পাশ করিয়েছে সিএএ বিরোধী রেজোলিউশন। এবার সেই পথেই হাঁটতে পারে মহারাষ্ট্রও। এই বিষয়ে রবিবার মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র রাজু ওয়াঘমারে বলেন, 'সিএএ উস্যুতে আমরা ইতিমধ্যেই আমাদের মতামত জানিয়ে দিয়েছি। রাজ্যে আমাদের দলনেতা বালাসাহেব থোরাটও এই বিষয়ে স্পষ্টীকরণ করেছেন। এমন কী মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও বলেছেন যে তারা সিএএ-র বিরোধিতা করছেন। রেজোলিউশন পেশের বিষয় যেখানে আসছে, সেখানে জোটের তিন দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications