Congress Manifesto 2024: CAA বাতিল থেকে কাশ্মীরের মর্যাদা ফিরিয়ে দেওয়া, আর কী রয়েছে কংগ্রেসের 'ন্যায় পাত্রে'
কংগ্রেস তার ইস্তেহারে পঞ্চ ন্যায়ের কথা বলেছে। এই পঞ্চ ন্যায়কে তারা ন্যায় পাত্র বলে জানিয়েছে। বিজেপির মতো ঘোষণা পত্র কংগ্রেস তৈরি করে না। ইস্তেহারে দেশের মানুেষর কথা ভাবা হয়েছে বলে দাবি করেছে কংগ্রেস। পাঁচ ন্যায় পাত্রকে স্তম্ভ করে ৫০ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন দেশের মানুষের মতামত নিয়েই তাঁরা এই ইস্তেহার তৈরি করেছে। সেকারণে এই ইস্তেহারে ভোট ব্যাঙ্ক নেই আছে মানুষের কথা। তাঁদের সুস্থ ভাবে বাঁচার অধিকার। সেকারণেই এই ন্যায় পাত্রের কথা বলা হয়েছে। যাতে নারীর ন্যায়, যুবদের ন্যায়, গরিবের ন্যায়, সমাধিকারের ন্যায় রয়েছে।

মোদী সরকার উন্নয়নেম নামে দেশের মানুষকে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলেছে তার থেকে মুক্তি দেবে এই ন্যায় পাত্র। কংগ্রেসের এই ইস্তেহারে নাগরিকত্ব আইন প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। লোকসভা ভোট ঘোষণার কয়েকদিন আগেই গোটা দেশে নাগরিকত্ব আইন কার্যকর করেছে মোদী সরকার। তাতে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান,মায়ানমার সহ ভারতের প্রতিবেশি দেশগুলি থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিশ্চানদের নাগরিকত্ব দেওয়া হবে। ২০১৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত যাঁরা এসেছেন তাঁরা নাগরিকত্ব পাবেন।
এই আইনের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। তারা অভিযোগ করেছিলেন নাগরিকত্ব আইন তৈরি করে মোদী সরকার বিভেদের রাজনীতি করছে। কারণ সেই সব দেশ থেকে আসা মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়নি। অর্থাৎ নানা ভাবে বিরোধ তৈরি করা হয়েছে। সেই সঙ্গে এই ন্যায় পাত্রে জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পরেই কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ করেিছল। এবং কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে। সেই সঙ্গে লাদাখকেও কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। অর্থাৎ রাজ্যের মর্যাদা থেকে বের করে আনা হয়েছিল কাশ্মীরকে। তাই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল কাশ্মীর। অন্যদিকে অগ্নিপথ প্রকল্পও বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে এই ইস্তাহারে।












Click it and Unblock the Notifications