হনুমানজীর মূর্তিতে মাথা ছুঁইয়ে প্রদেশ সভাপতি বললেন, 'ক্ষমতায় এলে রাজ্যজুড়ে হবে মন্দির'
ক্ষমতায় আসলে নতুন হনুমানমন্দির তৈরি করবে কংগ্রেস। এমনটাই মন্তব্য করলেন কর্নাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার (DK Shivakumar)। সামনেই কর্নাটক বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে উত্তেজনার পারদ।
এই অবস্থায় রাজ্যের ক্ষমতায় আসলে হিন্দু সংগঠন বজরং দলকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়ে ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। আর এরপরেই বিতর্কের মুখে রাহুল গান্ধী-সোনিয়া গান্ধী। কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীও। এরা হনুমানজীকেও জেলে বন্দি করতে চাইছে বলে আক্রমণ শানিয়েছেনম তিনি।

আর এরপর থেকেই রাজ্যজুড়ে কোথায় হনুমান চালিশা পাঠ করছেন বজরঙ দলের কর্মীরা। আবার কোথাও এই ইস্যুতে জোরদার প্রচারে নেমেছে বিজেপি। যা নিয়ে প্রবল অস্বস্তিতে কংগ্রেস। আর এই পরিস্থিতিতে কার্যত ড্যামেজ কন্ট্রোলে নামলেন শিবকুমার। কনকপুরা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
#KarnatakaAssemblyElection2023 | We have a commitment to the development of Anjaneya (Lord Hanuman) temples across the state if the Congress party comes to power. Our party will also prioritise the construction of new Anjaneya (Lord Hanuman) temples in various parts of the state:… pic.twitter.com/A2YqISP0Jz
— ANI (@ANI) May 4, 2023
আর তাই সেখানে পৌঁছেই হনুমানজীর মন্দিরে ছুটে যান শিবকুমার। শুধু তাই নয়, একেবারে মাথা ঠুকে বজরংবলীকে প্রণাম করেন তিনি! আর এহেন ভক্তি দেখে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। তবে তাতে কান দিতে নারাজ কংগ্রেস নেতা।
তাঁর দাবি, রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যজুড়ে থাকা হনুমানমন্দিরগুলির সংস্কার করা হবে। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন হনুমান মন্দির তৈরি করা হবে বলেও এদিন মন্তব্য করেছেন কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
ಮೈಸೂರಿನ ಚಾಮುಂಡೇಶ್ವರಿ ದೇವಸ್ಥಾನದಲ್ಲಿ ತಾಯಿಯ ದರ್ಶನ ಪಡೆದು ರಾಮಭಕ್ತ ಹನುಮನಿಗೆ ಪೂಜೆ ಸಲ್ಲಿಸಿದೆ.
— DK Shivakumar (@DKShivakumar) May 4, 2023
ಹನುಮನೆಂದರೆ ಶಕ್ತಿ, ಹನುಮನೆಂದರೆ ಶಾಂತಿ, ಹನುಮನೆಂದರೆ ಜಗವ ಕಾಯೋ ಕಾಂತಿ. pic.twitter.com/NTYLdVpLON
অন্তত যেভাবে বিজেপি এবং বজরঙ দল এই বিষয়ে ময়দানে নেমে পড়েছে তাতেচাপ বাড়ছে কংগ্রেসের। সেখানে দাঁড়িয়ে প্রদেশ সভাপতির এহেন বার্তা কতটা কাজে আসবে তা তো সময়েই বলবে।
তবে কংগ্রেসের বজরং দলকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি শেষে এসে খেলা না ঘুরিয়ে দেয়? আশঙ্কা বিশ্লেষকদের। আগামী ১০ মে কর্নাটক বিধানসভা। ১৩ মে ফলাফল প্রকাশ হবে। সমীক্ষা বলছে এবার কংগ্রেসের দিকে পাল্লা ভারী। যদিও প্রচারের ক্ষেত্রে কোনও জায়গাই ছাড়ছে না বিজেপি। একেবারে ময়দান আকড়ে প্রচার সারছেন প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে একাধিক শীর্ষ নেতৃত্ব।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications