কে বলে বিজেপি-কংগ্রেস জোট হওয়ার সম্ভাবনাই নেই
ক্ষমতায় থাকতে মিজোরামের চাকমা ট্রাইবাল কাউন্সিলের নির্বাচনে বিজেপির হাত ধরলো কংগ্রেস।
ক্ষমতা বড় বিষম বস্তু। নাহলে আজকার এই উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে বিজেপি-কংগ্রেস মাখামাখি, ভাবা যায়? কিন্তু ওই যে ক্ষমতা। সে যত ক্ষুদ্রই হোক না কেন, ক্ষমতার হাতছানি সব অসম্ভবকেই সম্ভব করতে পারে। বিজেপি-জাতীয় কংগ্রেসও হাত ধরাধরি করে ক্ষমতা ভাগ করে নিতে পারে। অবিশ্বাস্য এই দৃশ্যই দেখা গেল মিজোরামের চাকমা ট্রাইবাল কাউন্সিলের নির্বাচনে।

ক্ষমতা ধরে রাখতে বিজেপির সঙ্গে জোট গড়ল কংগ্রেস। এই নির্বাচনে ৬টি আসন পেয়েছিল কংগ্রেস। বিজেপি পেয়েছিল ৫টি। আর মিজো ন্যাশনাল ফ্রন্টের হাতে ছিল ৮টি আসন। ২০ সদস্যের এই বোর্ডে পাল্লা ভারি ছিল মিজো ন্যাশনাল ফ্রন্টেরই।
তাঁদের আটকাতেই জোট বাঁধল কংগ্রেস-বিজেপি। কাজেই পেছনে পরস্পর পরস্পরের বিরুদ্ধে যতই বিষোদ্গার করুন সামনাসামনি এখন হাসি মুখে থাকতেই হচ্ছে মিজোরামের কং ও বিজেপি নেতাদের।












Click it and Unblock the Notifications