প্রিয়াঙ্কার প্রচার করা ৩১টি কেন্দ্রের মধ্যে ৩০টিতে হারল কংগ্রেস
লোকসভা ভোটে একেবারে অবাক করার মতো ফলাফল করেছে বিজেপি। কংগ্রেস ২০১৪ সালের মতো মাত্র ৪৪টি আসনের বদলে ৫০টির বেশি আসন পেয়েছে।
লোকসভা ভোটে একেবারে অবাক করার মতো ফলাফল করেছে বিজেপি। কংগ্রেস ২০১৪ সালের মতো মাত্র ৪৪টি আসনের বদলে ৫০টির বেশি আসন পেয়েছে। এবং এবারও বিরোধী দলের মর্যাদা হারাতে চলেছে। কংগ্রেসের হয়ে গান্ধী পরিবার সকলে মিলে জোর কদমে লোকসভা ভোটের প্রচার চালিয়েছিল। ভোটের মাত্র কয়েকদিন আগে রাজনীতিতে সরাসরি যোগ দেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁকে দলের অন্যতম সাধারণ সম্পাদক করে দেওয়া হয়। এবং উত্তরপ্রদেশ পূর্বের ভোটের দায়িত্ব বোনের হাতে তুলে দেন দলের সভাপতি রাহুল গান্ধী।

তা সত্ত্বেও বার দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে কংগ্রেস দলের হয়ে প্রিয়াঙ্কা গান্ধী নানা কেন্দ্রে ভোটের প্রচার চালালেও তার মধ্যে প্রায় সবকটিতেই কংগ্রেস হারছে। দলীয় সূত্রে খবর, এবছর লোকসভা ভোটের প্রচারে প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশের মোট ৩১ টি আসনে জোর প্রচার চালান। তবে ভোটের ফলাফল প্রকাশিত হতে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কার প্রচার করা ৩১টি কেন্দ্রের মধ্যে ৩০টিতে বিজেপির কাছে কংগ্রেসের শোচনীয় পরাজয় হয়েছে।
এমনকী কয়েকটি কেন্দ্রে ভিড় উপচে পড়লেও ভোট বাক্সে তার প্রতিফলন প্রিয়াঙ্কাকে ঘিরে দেখা যায়নি। ফলে লোকসভা নির্বাচন প্রমাণ দিয়ে দিল, প্রিয়াঙ্কা গান্ধীর প্রচারে লোকের ভিড় হলেও ভোটের বাক্সে তার কোনও প্রতিফলন পড়েনি এবং বিজেপি সেই সুযোগে বাজি মেরে বেরিয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications