সিধুর উপর ভরসাই কি কাল হল! কংগ্রেস ‘গৃহযুদ্ধে’ সাফ, পাঞ্জাবে জয়জয়কার আপের

সিধুর উপর ভরসাই কি কাল হল! কংগ্রেস ‘গৃহযুদ্ধে’ সাফ, পাঞ্জাবে জয়জয়কার আপের

পাঞ্জাবে ২০১৭ সালে ৭৭টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। কিন্তু পাঁচ বছরের মধ্যেই পালাবদল হতে চলেছে। ২০২২-এ ৮০টিরও বেশি আসনে জিতে পাঞ্জাবে ক্ষমতা দখল করতে চলেছে আম আদমি পার্টি। কিন্তু কেন কংগ্রেসের এই ভরাডুবি। তবে কি অমরিন্দর সিংকে সরিয়ে নভজ্যোৎ সিং সিধুর উপর ভরসা করাই কাল হল?

কংগ্রেসের পতন অনিবার্য গৃহযুদ্ধে

কংগ্রেসের পতন অনিবার্য গৃহযুদ্ধে

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, পাঞ্জাবে কংগ্রেস নিজেদের মধ্যে লড়াই করতেই ব্যস্ত থেকেছে। আর মাঝখান দিয়ে জিতে গিয়েছে আম আদমি পার্টি। পাঞ্জাবের কংগ্রেসি মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে সরিয়েই গোষ্ঠীদ্বন্দ্বের অবসান হয়নি। উল্টে আরও অনেক গোষ্ঠী সামনে চলে এসেছে। তাতেই কংগ্রেসের পতন অনিবার্য হয়ে পড়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অমরিন্দর সিং বনাম নভজ্যোৎ সিং

অমরিন্দর সিং বনাম নভজ্যোৎ সিং

গতবার বিপুল আসনে জিতে ক্ষমতায় এলেও মাঝপথেই কংগ্রেসে শুরু হয় অন্তর্কলহ। বার বার অমরিন্দর সিং বনাম নভজ্যোৎ সিংয়ের লড়াইয়ে কংগ্রেস অস্বস্তিতে পড়ে। শেষমেশ পতন ঠেকাতে অমরিন্দর সিংকে মুখ্যমন্ত্রী রেখে সিধুকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়। তাতেও থামেনি কোন্দল। তারপর অমরিন্দর সিংকে অপসারিত করে দেওয়া হয় মুখ্যমন্ত্রী পদ থেকে।

পতন রোধ করতে পারল না কংগ্রেস

পতন রোধ করতে পারল না কংগ্রেস

কংগ্রেসে শুরু হয় নতুন লড়াই। কে হবেন মুখ্যমন্ত্রী? সেখানে একাধিক নেতার নাম সামনে আসে। মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করেন নভজ্যোৎ সিং সিধু পর্যন্ত। শেষে চরণজিৎ সিং চান্নিকে মুখ্যমন্ত্রী করে কোনওরকমে পাঞ্জাবে পতন রোধ করেন রাহুল গান্ধী। কিন্তু তা করেও ২০২২-এর নির্বাচনে পতন রোধ করতে পারল না কংগ্রেস।

সিংহভাগ আসনে আপ প্রার্থী জয়ী

সিংহভাগ আসনে আপ প্রার্থী জয়ী

কংগ্রেস যখন নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যর্থ, তখন আম আদমি পার্টি সন্তর্পণে নিজেরে ভিত শক্ত করেছ। আর কংগ্রেসের দুর্বলতার সুযোগ নিয়ে সিংহভাগ আসনে আপ প্রার্থী জয়ী হয়েছে। ১১৭টি আসনের মধ্যে প্রায় ৯০টিতে তাঁরা জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। কংগ্রেস ২০টিরও কম আসন পাচ্ছে এবার।

দলের প্রধান মুখ সবাই পিছিয়ে

দলের প্রধান মুখ সবাই পিছিয়ে

কংগ্রেস ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে হেরেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। আর কংগ্রেসের প্রদেশ সভাপতি নভজ্যোৎ সিং সিধু থেকে শুরু করে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি পর্যন্ত হারের মুখে দাঁড়িয়ে রয়েছেন। চরণজিৎ সিং চান্নি দুটি কেন্দ্রেই পিছিয়ে রয়েছে। পিছিয়ে রয়েছে শিরোমণি অকালি দলের সুখবীর সিং বাদলও।

কংগ্রেস রিজেক্ট, আম আদমির জয়

কংগ্রেস রিজেক্ট, আম আদমির জয়

এই সমীকরণে স্পষ্ট কংগ্রেস প্রধান, প্রাক্তন কংগ্রেস প্রধান, শিরোমণি অকালি দল সবাইকে একযোগে বরখাস্ত করেছে পাঞ্জাবের মানুষ। পাঞ্জাবের মানুষ এবার বরণ করে নিয়েছে আম আদমি পার্টিকে। শিরোমণি অকালি দল-বিজেপি জোটের পর কংগ্রেসকে সুযোগ দিয়েছিল পাঞ্জাব। এবার কংগ্রেসকে রিজেক্ট করে আম আদমি পার্টির দিকে ঝুঁকলেন পাঞ্জাববাসীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+