দিল্লি হারাতে চলেছে কংগ্রেস,অভাবনীয় লড়াই করছে আপ

দিল্লিতে বিধানসভা আসন হল ৭০টি। সরকার গড়তে দরকার ৩৬টি আসন। সকাল সাড়ে এগারোটা পর্যন্ত পাওয়া খবর অনুয়ায়ী, ৩৫টি আসনে এগিয়ে বিজেপি। ২২টি আসনে এগিয়ে রয়েছে আমআদমি পার্টি। কংগ্রেস মাত্র ১০টি আসনে। অন্যান্যরা এগিয়ে ৩টি আসনে। ফলাফলের প্রবণতা আসতেই উল্লাস শুরু হয়ে যায় আমআদমি পার্টির অফিসে। মিষ্টি বিতরণ শুরু করেন সমর্থকরা। যদিও অরবিন্দ কেজরিওয়াল তাঁদের ধৈর্য ধরতে বলেন। তিনি এটাও জানিয়ে দেন, ৭০ আসনের দিল্লি বিধানসভা যদি ত্রিশঙ্কু হয়, তবুও বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়বে না আমআদমি পার্টি বা বিজেপি সরকারকে বাইরে থেকে সমর্থনও দেওয়া হবে না। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত ৬১০০ ভোটে পিছিয়ে পড়েছেন।












Click it and Unblock the Notifications