By Election Result 2024: জলন্ধরে এগিয়ে AAP, হিমাচলের ৩ কেন্দ্রে এগিয়ে কংগ্রেস

পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যেও চলছে বিধানসভা উপনির্বাচনের গণনা। গোটা দেশে প্রায় ১৩টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। তারমধ্যে পশ্চিমবঙ্গে চারটি কেন্দ্র। বাকিগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অন্যান্য রাজ্যে।

প্রাথমিক ট্রেন্ডে দেখা গিয়েছে ইন্ডিয়া ব্লক একাধিক কেন্দ্রে এগিয়ে গিয়েছে। পাঞ্জাবের জলন্ধর পশ্চিম বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। এই কেন্দ্রে আম আদমি পার্টি মহিন্দর ভগত এগিয়ে রয়েছেন। কেজরিওয়ালকে জেলে আটকে রেখেও কোনও প্রভাব বিস্তার করতে পারেনি বিজেপি।

india jot

এদিকে হিমাচল প্রদেশের তিনটি কেন্দ্রেই এগিয়ে রয়েছে কংগ্রেস। হিমাচল প্রদেশের কংগ্রেস সভাপতি সুখবিন্দর সিং সুখুর স্ত্রীও এগিয়ে রয়েছেন। হামিরপুর বিধানসভা কেন্দ্রেও এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী পুস্পিন্দর বর্মা। অন্যদিকে তামিলনাড়ুতে একটি কেন্দ্রে এগিয়ে রয়েছে ডিএমকে প্রার্থী। ৫০০০-র বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। বিহারের রুপুলি কেন্দ্রে এগিয়ে রয়েছেন জেডিইউ প্রার্থী। উত্তরাখণ্ডের দুটি আসনেই এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থীরা। ভোটের দিন উত্তরাখণ্ডে গুলি চলার ঘটনা ঘটেছিল।

লোকসভা ভোটে এবার খুব একটা ভাল ফল করেনি বিজেপি। ৪০০ পার করা তো দূরের কথা ৩৫০ পার করতে পারেনি বিজেপি। শরিক দলের সমর্থন নিয়ে সরকার গড়তে হয়েছে। সরকার গড়তে মোদীকে সাহায্য করেছেন নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু।

কংগ্রেস এবং ইন্ডিয়া জোট এবারের লোকসভা নির্বাচনে ভাল ফল করেছে। বিরোধী দলের আসনে বসেছে কংগ্রেস। বিধানসভা উপনির্বাচনেও ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে। একাধিক রাজ্যে অবিজেপি দল গুলি এগিয়ে রয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। কাজেই লোকসভা ভোটেক একটা বড় প্রভাব বিধানসভা উপনির্বাচনে পড়েছে। সেকারণেই একাধিক কেন্দ্রে এগিয়ে গিয়েছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+