পঞ্জাবের ধাক্কা সামলাতে কংগ্রেসের ভরসা 'নতুন' হরিশে, ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে
পঞ্জাব (Punjab) কংগ্রেসে ধাক্কা সামলা এবার দায়িত্বপ্রাপ্ত নেতাকেই বদলের ভাবনা শীর্ষ নেতৃত্বের। উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের (Harish Rawat) কাঁধেই পঞ্জাবের দায়িত্ব দিয়েছিল কংগ্রেস হাইকমান্ড। কিন্তু কে
পঞ্জাব (Punjab) কংগ্রেসে ধাক্কা সামলা এবার দায়িত্বপ্রাপ্ত নেতাকেই বদলের ভাবনা শীর্ষ নেতৃত্বের। উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের (Harish Rawat) কাঁধেই পঞ্জাবের দায়িত্ব দিয়েছিল কংগ্রেস হাইকমান্ড। কিন্তু কোনও ভাবেই কলহ কমাতে পারেনি কংগ্রেস হাইকমান্ড। এবার তাই রাজস্থানের অর্থমন্ত্রী হরিশ চৌধুরীকে (Harish Chaudhury) সেই দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

এখন পঞ্জাবের পর্যবেক্ষক হরিশ চৌধুরী
সাম্প্রতিক পঞ্জাবে নেতৃত্ব পরিবর্তনের সময়ে হরিশ চৌধুরীকে পঞ্জাবের পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিল কংগ্রেস হাইকমান্ড। এই সময়েই ক্যাপ্টেন অমরিন্দর সিং ইস্তফা দেন এবং চরণজিৎ চান্নি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
সূত্রের খবর অনুযায়ী, হরিশ চৌধুরীই পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুর মধ্যে আলোচনায় মধ্যস্থতা করেছিলেন। প্রসঙ্গত এই সপ্তাহের শুরুতে নভজ্যোত সিধু হঠাৎ প্রদেশ সভাপতি পদে ইস্তফা দেন। তারপরেই মুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতি আলোচনায় বসেন।

হরিশ রাওয়াত ও ক্যাপ্টেনের মধ্যে তর্ক
গত কয়েকমাস ধরেই পঞ্জাব কংগ্রেসে টানাপোড়েন অব্যাহত। সেই সময়ে পঞ্জাব কংগ্রেসের দেখভালের দায়িত্বে ছিলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। সাম্প্রতিক সময়ে রাওয়াত এবং ক্যাপ্টেন অমরিন্দর সিং তর্কে জড়িয়ে পড়েন বলেই জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, রাওয়াত অমরিন্দর সিংকে বিভিন্ন ইস্যুতে তাঁর প্রতিশ্রুতি পালন না করার কথা স্মরণ করিয়ে দেন বলেই জানা গিয়েছে। পাশপাশি কংগ্রেসে ক্যাপ্টেনকে হেনস্থার অভিযোগও তিনি অস্বীকার করেন। কিন্তু হরিশ রাওয়াতের বেশ কিছু পদক্ষেপের কারণে পঞ্জাব কংগ্রেসের বর্তমান পরিস্থিতি বলেও কেউ কেউ অভিযোগ করেন। যার জেরেই তাঁকে সরানোর প্রক্রিয়া বলেই জানা গিয়েছে।

ক্যাপ্টেনের দাবি, হরিশ রাওয়াতের পাল্টা দাবি
১৮ সেপ্টেম্বর পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। সেই সময় তিনি অভিযোগ করেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যেসব পদক্ষেপে নিয়েছে, তাতে তাঁকে হেনস্থা করা হয়েছে বলেই মনে করেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন হরিশ রাওয়াত।

সিধুর পক্ষ নিয়েছিলেন হরিশ রাওয়াত
ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং নভজ্যোত সিধুর মধ্যে দড়ি টানাটানির সময়েই হরিশ রাওয়াত বলেছিলেন, পঞ্জাব কংগ্রেসের বেশিরভাগ বিধায়কই ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর কার্যকলাপ নিয়ে অসন্তুষ্ট। পাশাপাশি তিনি এও দাবি করেছেন, অনেক বিধায়কই চান মুখ্যমন্ত্রীর পদে পরিবর্তন। কার্য এই দাবিই করছিলেন পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি নভজ্যোত সিং সিধু। অমরিন্দর সিং পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছিলেন, কীভাবে হরিশ রাওয়াত বলতে পারেন, দলীয় নেতৃত্ব তাঁকে নিয়ে অসন্তুষ্ট। আর যদি তাই হয়ে থাকে, তাহলে তিনি (হরিশ রাওয়াত) তাঁকে কেন অন্ধকারে রেখেছিলেন, প্রশ্ন করেছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।












Click it and Unblock the Notifications