'অনশন'-এর আগে ভাগে ব্রেকফাস্ট সারলেন কংগ্রেস নেতারা! ভাইরাল ছবি

আজ কংগ্রেসের তরফে চলছিল দেশব্যাপী অনশন আন্দোলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের ব্যর্থতার বিরুদ্ধে চলছিল এই আন্দোলন।

আজ কংগ্রেসের তরফে চলছিল দেশব্যাপী অনশন আন্দোলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের ব্যর্থতার বিরুদ্ধে চলছিল এই আন্দোলন। সারা দেশের সঙ্গে নয়া দিল্লির রাজঘাটে চলছিল এই আন্দোলন আর তারই ক্ষাণিক আগে কংগ্রেস নেতারা একটু 'ব্রেকফাস্ট' সেরে নিচ্ছিলেন! আর সেই ছবিই এবার ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে।

অনশন-এর আগে ভাগে ব্রেকফাস্ট সারলেন কংগ্রেস নেতারা! ভাইরাল ছবি

ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে কংগ্রেস নেতা অজয় মাকেন সমেত জাতীয় কংগ্রেসের একাধিক প্রথম সারির নেতা একযোগে জলযোগ করছেন! ছবিতে দেখা যাচ্ছে লুচি আর ছোলে ভটোরে দিয়ে বেশ জমিয়ে আয়েষ করে খাওয়া দাওয়া সারছেন তাঁরা। আর এই ছবি নিয়েই তোপ দেগেছে বিজেপি। বিজেপি-র দাবি অনশনের আগে যেভাবে মজলিশ করে খাওয়া দাওয়া করথেন কংগ্রেস নেতারা তাতে স্পষ্ট যে এই অনশন আন্দোলন দিয়ে রাহুল গান্ধীর দল সাধারণ মানুষকে বোকা বানাতে চাইছে। এমনই দাবি করেছেন বিজেপির তরফের হরিশ খুরানা।

এই ছবি ঘিরে দিনভর কংগ্রেসকে তাক করে কটাক্ষ করতে থাকেন বিজেপি নেতারা। পাশাপাশি , কটাক্ষ থেকে বাদ যাননি রাহুল গান্ধীও। বিজেপি-র দাবি, বেলা ১২ছ৪৫ সম. অনশন মঞ্চে পৌঁছন রাহুল, যেখানে অনশন ভাঙারই কথা বিকেল নাগাদ। তাহলে দিনভর অনশন কীভাবে সম্পন্ন হচ্ছে? এই প্রশ্ন ছুঁড়ে কংগ্রেসকে জোরালো সওয়ালের মধ্যে ফেলেছেন বিজেপি নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+