বাজেট পেশের সময় কানে ফুল লাগিয়ে বসে বিরোধী দলনেতা! কারণ চমকে দেওয়ার মতো
বাজেট চলছে। সবাই মন দিয়ে তা শুনছে। আর এর মধ্যেই বিরোধী শিবিরে থাকা কংগ্রেস বিধায়করা সবাই কানে ফুল তুলে নিলেন। আর দেখে রীতিমত চমকে যান অন্যান্য বিধায়করা ও। কেন এমন অবস্থা।
News on karnataka: কর্নাটক মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মই আজ শুক্রবার বাজেট পেশ করলেন কর্নাটক বিধানসভাতে। আর এই বাজেট পেশ চলাকালীন কার্যত এক বিরল চিত্রের সাক্ষী থাকল দেশের মানুষ। রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে কার্যত নজিরবিহীন পন্থা সে রাজ্যের কংগ্রেস বিধায়কদের। এবং তাতে শামিল হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলনেতা সিদ্ধারামাইয়া। আর তা ঘিরেই আজ শুক্রবার একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কর্নাটক বিধানসভাতে। ভাবছেন তো ব্যাপারটা আসকে কি? আসা যাক এবার আসল বিষয়ে।

বিধায়কদের কানে ফুল
বিধানসভায় বাজেট পেশের সময়ে এদিন সমস্ত কংগ্রেস বিধায়কদের কানে ফুল লাগানো দেখা যায়। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারাইমায়ার কানেও দুল লাগানো দেখা যায়। কংগ্রেস বিধায়কদের দাবি, ক্ষমতায় থাকা বিজেপি আদৌতে রাজ্যের মানুষকে ধোকা দিয়েছে। ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতি পূরণের কথা বলা হলেও তা কিছুই করা হয়নি বলেও অভিযোগ কংগ্রেসের। আর এরপরেই কানে ফুল দিয়ে এদিন নজিরবিহীন বিক্ষোভে শামিল হন কংগ্রেস বিধায়করা। কাউকে বোকা দেখানোর ক্ষেত্রে কানে নাকি এমন ফুল রাখা হয়। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই এদিনের এই বিক্ষোভ বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে কংগ্রেস বিধায়কদের কানে লাগানো ফুলের ছি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

বিজেপিকে তীব্র আক্রমণ
সিদ্ধারামাইয়া এদিন একাধিক ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ শানান। বলেন, ক্ষমতায় আসতে বিজেপি ৬০০টি প্রতিশ্রুতি দিয়েছিল। যার মধ্যে ১০ শতাংশও পূরণ হয়নি বলে দাবি। ২০২৩ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। এই অবস্থায় একাধিক ইস্যুতে মাথায় রেখে এদিন বিজেপিকে তীব্র আক্রমণ শানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও পালটা কংগ্রেসকে আক্রমণ শানায় বিজেপি। দুর্নীতি সহ একাধিক ইস্যুকে মাথায় কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি বিধায়করা। যা নিয়ে একেবারে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিধানসভা চত্বরে।

বাজেটে একাধিক ঘোষণা
অন্যদিকে সামনেই সে রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখেই এদিন বাজেট পেশ হয় সে রাজ্যে। একাধিক ক্ষেত্রে ছাড় মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মইয়ের। বিশেষ করে কৃষকদের জন্যে একাধিক ছাড় দেওয়া হয়েছে এবারের বাজেটে। এছাড়াও কৃষকদের লোন দেওয়ার ক্ষেত্রে একাধিক সুযোগের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি লোন পাওয়ার ক্ষেত্রে একাধিক ঘোষণাও এদিন করেছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ। এছাড়াও ভোটের দিকে তাকিয়ে একাধিক প্রকল্পের ঘোষণাও এদিন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। যার মাধ্যমে নতুন প্রজন্ম উপকৃত হবে।












Click it and Unblock the Notifications