চিন থেকে ফান্ডিং পাচ্ছে জয়শঙ্করের ছেলে, বিদেশমন্ত্রীকে তীব্র নিশানা কংগ্রেস নেতার

চিন থেকে ফান্ডিং পাচ্ছে জয়শঙ্করের ছেলে, বিদেশমন্ত্রীকে তীব্র নিশানা কংগ্রেস নেতার

অরুণাচল প্রদেশে ফের সীমান্ত সংঘর্ষ। চিনের সঙ্গে ভারতীয় সেনার সংঘাত। এই নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে নিশানা করেছেন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি অভিযোগ করেছেন, চিনের কাছ থেকে ফান্ডিং নেন জয়শঙ্করের ছেলে। সেকারণেই চিনকে তুষ্ট করার চেষ্টা করছেন তিনি। সেকারণেই চিনের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মোদী সরকার।

চিন থেকে ফান্ডিং পাচ্ছে জয়শঙ্করের ছেলে, বিদেশমন্ত্রীকে তীব্র নিশানা কংগ্রেস নেতার

লাদাখ অশান্তির মাঝেই অরুণাচল প্রদেশ সীমান্তে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। হঠাৎ করেই অরুণাচল প্রদেশের সীমান্তে আস্ফালন শুরু করে চিনা ফৌজ। চিনা ফৌজের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন ২ ভারতীয় জওয়ান। সীমান্তে হঠাৎ করে চিনা ফৌজের এই আস্ফালন নিয়ে নতুন করে সংকট তৈরি হয়েছে দুই দেশের সম্পর্কে। তাওয়াং সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বায়ু সেনার কপ্টার চক্কর দিয়েছে আকাশ সীমান্তে। তাওয়াংকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পরিস্থিতি নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন তিনি। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন তাঁরা। লোকসভাতেও এই নিয়ে বিবৃতি দিয়েছেন তিনি।

এই নিয়ে দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে নিশানা করেছেন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, এখন কেন চুপ করে রয়েছে মোদী সরকার। চিন নিয়ে কী নীতিতে চলছে বিজেপি সরকার তা নিয়ে প্রশ্ন তুলেছেন পবন খেরা। সাংবাদিক বৈঠক করে পবন খেরা অভিযোগ করেছেন, চিনের এই সীমান্ত লঙ্ঘন নিয়ে কেন চুপ করে রয়েছে মোদী সরকার। তার অন্যতম কারণ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ছেলে। কংগ্রেস নেতা দাবি করেছেন, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ছেলে যে সংস্থাটি চালান তার ফান্ডিং আসে চিন থেকে। এস জয়শঙ্করের ছেলে ধ্রুব জয়শঙ্কর যে সংস্থাটি চালান তার ফান্ড চিনা দূতাবাস থেকে আসে। তার জন্য আমেরিকায় যান তিনি। সেখানে চিনা দূতাবাস থেকে ফান্ড নিয়ে আসেন। সেই কারণেই ভারত-চিন সম্পর্ক নিয়ে চুপ করে রয়েছে।

শুধু অরুণাচল প্রদেশ নয়। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই চিনের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। প্রথমে ডোকালা সীমান্ত দিয়ে শুরু। সেখানে প্রথম চিনের সঙ্গে ভারতীয় সেনার সংঘাত বাঁধে। সেই রক্তক্ষয়ী সংঘাতেও বেশ কয়েকজন ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন। তারপরেই আবার লাদাখে গালওয়ান সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সমস্যার এখনও সমাধান হয়নি। ১৮ বার সেনা পর্যায়ের বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। সেই রেশ কাটতে না কাটতেই অরণাচল প্রদেশে আস্ফালন শুরু করেছে বেজিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+