বিরোধী ঐক্যে শান, ফের মুখোমুখি হচ্ছেন সোনিয়া-মমতা, মোদীকে পরাস্ত করতে কোন রণ কৌশল নেবে বিরোধীরা

বিরোধী ঐক্যে শান, ফের মুখোমুখি হচ্ছেন সোনিয়া-মমতা, মোদীকে পরাস্ত করতে কোন রণ কৌশল নেবে বিরোধীরা

ফের একজোটে বৈঠক। তবে এবার বৈঠক ভার্চুয়াল হবে। দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে যে বিরোধী ঐক্যের বীজ বপন করে এসেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এক মাসের মধ্যে ফের বিরোধী ঐক্যে শান দিতে বৈঠক ডেকেছেন সোনিয়া গান্ধী। তিনি ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন। তাতে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বিরোধীদের সঙ্গে বৈঠক সোনিয়ার

বিরোধীদের সঙ্গে বৈঠক সোনিয়ার

ফের বিরোধীদের সঙ্গে বৈঠকে ডাক দিয়েছেন সোনিয়া গান্ধী। এবার বৈঠক হবে ভার্চুয়াল। সব অবিজেপি দলগুলিতে বৈঠকে আহ্বান জানিয়েছেন সোনিয়া গান্ধী। সেখানে উপস্থিত থাকার কথা শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরেরও। প্রসঙ্গত উল্লেখ্য এনসিপি এবং কংগ্রেেসর সঙ্গে জোট বেধেই মহারাষ্ট্রে সরকার গঠন করেছে শিবসেনা। কাজেই কেন্দ্রে বিজেপির নীতিতে সমর্থন করলেও রাজ্য শাসনে অবিজেপি দলগুলির পাশে থাকছে শিবসেনা। যদিও ২০২৪-র লোকসভা ভোটে বিজেপি শিবিরেই থাকবে কিনা শিবসেনা তা নিয়ে জল্পনা রয়েছে। কারন কয়েক মাস আগেই হঠাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করতে শোনা গিয়েছিল উদ্ধব ঠাকরেকে।

মমতা-সোনিয়া বৈঠক

মমতা-সোনিয়া বৈঠক

বিরোধী ঐক্যের প্রস্তাব নিয়ে সোনিয়ার কাছে প্রথম গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার বাদল অধিবেশন চলাকালীনই দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। তাতে ২০২৪-এ মোদীকে গদিচ্যূত করতে অবিজেপি দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। কারপরে আবার কপিল সিবলের বাড়িতে একাধিক অবিজেপি রাজনৈতিক দল বৈঠক করেছিলেন। কিন্তু তাতে ছিল না কংগ্রেস। এবার সোনিয়া গান্ধী নিজে ডেকেছেন বৈঠক। ফের ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর ২০২৪-কে সামনে রেখেই বিরোধী ঐক্য নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে।

 কাদের আমন্ত্রণ

কাদের আমন্ত্রণ

সোনিয়া গান্ধী এই ভার্চুয়াল বৈঠকে প্রায় ১৫টি অবিজেপি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে,তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন,ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যোগ দিতে পারেন সনিয়ার ডাকা এই বৈঠকে। এছাড়া সমাজবাদী পার্টি, এনসিপি, আরজেডি, ন্যাশনাল কনফারেন্স, সিপিএম, সিপিআই এবং জেডিএস-সহ মোট ১৫টি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা থাকতে পারেন। সোনিয়া ছাড়াও বৈঠকে থাকতে পারেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীও। বিকেল চারটের সময় বৈঠক হওয়ার কথা।

কোন ইস্যুতে আলোচনা

কোন ইস্যুতে আলোচনা

দফায় দফায় বিরোধী রাজনৈতিক দলগুলির একজোট হয়ে বৈঠকে যে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনজোরদার করার বিষয়ে আলোচনা হচ্ছে তাতে কোনও সন্দেহ নেই। সূত্রের খবর পেগাসাস, কৃিষ আইন, এবং করোনা ভ্যাকসিন সহ একাধিক ইস্যুতে মোদী সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও আফগানিস্তান ইস্যুতেও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও সামনে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তর প্রদেশ, গুজরাত, হিমাচলপ্রদেশ সহ একাধিক রাজ্যে বিধান সভা নির্বাচন। সেসব রাজ্যে কোন স্ট্র্যাটেজিতে চলবে িবরোধীরা এই নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।ইতিমধ্যেই ত্রিপুরায় শক্তি বাড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগে আবার অসমের কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+