'চিন আর অর্থনীতির গুঁতোয় মোদী সরকার যেন ডুবন্ত টাইটানিক.., খোঁচা রাহুলের

'চিন আর অর্থনীতির গুঁতোয় মোদী সরকার যেন ডুবন্ত টাইটানিক.., খোঁচা রাহুলের

মোদী সরকার যেন ডুবন্ত টাইটানিক। ফের খোঁচা রাহুল গান্ধীর। তিনি টুইটে ফের মোদী সরকারকে আক্রমণ করেছেন। চিন এবং দেশের অর্থনীতি নিয়ে বিপর্যস্ত মোদী সরকারের অবস্থা অনেকটা বরফের ডুবো পাহাড়ে ধাক্কা খাওয়া ডুবন্ত টাইটানিকের মত। এর আগেও একাধিকবার মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি।

 রাহুলের খোঁচা মোদীকে

রাহুলের খোঁচা মোদীকে

ফের মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন রাহুল গান্ধী। তিনি সরাসরি মোদী সরকারের অর্থনীতি এবং চিনের সঙ্গে সম্পর্ক নিয়ে আক্রমণ শানিয়েছেন। রাহুল টুইটে লিখেছেন মোদী সরকারের অবস্থা অনেকটা বরফের পাহাড়ে ধাক্কা খাওয়া ডুবন্ত টাইটানিক জাহাজের মত।

মোদীকে চিঠি

মোদীকে চিঠি

করোনা পরিস্থিতি যবে থেকে তৈরি হয়েছে েদশে তবে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিক চিঠি লিখেছে কংগ্রেস। সোনিয়া গান্ধী নিজে গত ৫ মাসে একাধিক িচঠি লিখেছে। প্রতিচিঠিতে একাধিক পরামর্শ গিয়েছিলেন সোনিয়া গান্ধী। পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে দেশের অর্থনীতি নিয়ে সবরকম পরামর্শ দিয়েছিলেন তিনি।

রাহুলের টুইট

রাহুলের টুইট

গত ৫ মাস ধরে দেশের পরিস্থিতি নিয়ে লাগাতার টুইট করে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লাদাখ থেকে দেশের আর্থিক পরিস্থিতি সব কিছু নিয়েই মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাহুল। সম্প্রতি নতুন করে লাদাখে চৈনিক আগ্রাসন শুরু হয়েছে। তারই মধ্যে আবার দেশের জিিডপি বৃদ্ধিও তলানিতে এসে ঠেকেছে। সব নিয়ে একেবারে বিপর্স্ত অবস্থা দেশের।

ভার্চুয়াল মিটিং রাহুলের

ভার্চুয়াল মিটিং রাহুলের

কেন্দ্রের একাধিক ত্রুটি নিয়ে রাহুল গান্ধী দলের ভার্চুয়াল বৈঠক করেছেন আজ। সেই বৈঠকেই মোদী সরকারের বিরুদ্ধে একাধিক আক্রমণ শানিয়েছেন তিনি। এই নিয়ে সংবাদ মাধ্যম সরব হলেও প্রধানমন্ত্রী মোদী সেগুলি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি কেবল সেটাই শুনতে চান েযটা তিনি চাইছেন। কিন্তু এভাবে দেশ চলবে না বলে আক্রমণ করেছেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+