Karnataka Election: র্যালিতে গিয়ে নোটবৃষ্টি কংগ্রেস নেতার! ভাইরাল ভিডিও
Karnataka Assembly Election: যে কোনও মুহূর্তে ঘোষণা করা হতে পারে কর্নাটক বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচন ঘিরে ক্রমশ চড়ছে সে রাজ্যের উত্তেজনার পারদ। বিজেপি কিংবা কংগ্রেস কেউ কাউকে একচুলও জায়গা ছাড়তে নারাজ। ভোট ঘোষণার আগে থেকেই একেবারে প্রচারে নেমে পড়েছে শাসক-বিরোধী উভয় রাজনৈতিক দলই (Karnataka) ।
আর এর মধ্যেই সামনে আসল চাঞ্চল্যকর একটি ভিডিও। আর তা ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। একে অপরকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে।
Karnataka Congress Chief DK Shivakumar participates in the ‘Praja Dhwani Yatra’ organized by Congress in Srirangapatna.
— ANI (@ANI) March 28, 2023
Visuals from Mandya, Karnataka. pic.twitter.com/Ig2hObQtaX

শিবকুমার সাধারণ মানুষের উপর টাকা ছড়াচ্ছেন
ভোটের ময়দানে চাঞ্চল্যকর একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে কর্নাটক কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার সাধারণ মানুষের উপর টাকা ছড়াচ্ছেন। আজ বুধবার মান্ডয়াতে কংগ্রেসের তরফে একটি র্যালির আয়োজন করা হয়। সেখানেই যোগ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আর সেই র্যালিতেই নোট সাধারণ মানুষের দিকে ওড়াতে দেখা যাচ্ছে প্রকাশ্যে আসা ভিডিওটিতে। আর তা সামনে আসার পর থেকেই উত্তাল সে রাজ্য। একেবারে কড়া ভাষায় কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি।

তিনিই কিনা এভাবে টাকা ওড়াচ্ছেন!
শিবকুমার কর্নাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি হলেও আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদ প্রার্থীও বটে। আর তিনিই কিনা এভাবে টাকা ওড়াচ্ছেন! যা নিয়ে অস্বস্তিতে কংগ্রেসও। জানা গিয়েছে, অন্যান্য নেতাকর্মীদের সঙ্গেই ওই র্যালির নেতৃত্ব দিচ্ছিলেন ডিকে শিবকুমার। প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাসের উপর কখনও বসে তো আবার কখনও দাঁড়িয়ে মিছিলে অংশ নেওয়া লোকেদের উদ্দেশ্যে নোট বৃষ্টি করছেন কংগ্রেস নেতা। আর তা লাফিয়ে ধরার চেষ্টা করছেন সাধারণ মানুষ।

হাতকে শক্তশালী করতে চাইছে কংগ্রেস।
শিবকুমার ভক্কালিগা সম্প্রদায়ের মানুষ। পুরানো মাহিসুর এবং দক্ষিনি কর্নাটক এলাকাত বড় একটা ভোটব্যাংক রয়েছে। বড় সংখ্যায় এই সম্প্রদায়ের মানুষ সেখানে বসবাস করে। আর তাঁদের মনঃ কাড়তেই কংগ্রেসের তরফে এই র্যালির আয়োজন করা হয়। মান্ডা জেডি(এস) এর শক্ত ঘাঁটি। শুধু তাই নয়, জেলার সাতটি আসন ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে আঞ্চলিক দল জিতেছিল। এবার সেখানেই হাতকে শক্তশালী করতে চাইছে কংগ্রেস।

আগামী সপ্তাহেই ভোট ঘোষণা?
বলে রাখা প্রয়োজন, আগামী সপ্তাহেই সম্ভবত কর্নাটক বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর তার আগে এহেন ঘটনা ঘিরে শুরু হয়েছে জোর তরজা। বিজেপির দাবি, টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করছে কংগ্রেস। এই বিষয়ে কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।












Click it and Unblock the Notifications