বিপজ্জনক পদক্ষেপ! মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে নিজের দল ও এনসিপিকে সতর্ক করলেন সঞ্জয় নিরুপম

মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে সরকার গঠন নিয়ে নিজের দল কংগ্রেস এবং এনসিপিকে সতর্ক করলেন দলের বিশিষ্ট নেতা সঞ্জয় নিরুপম।

মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে সরকার গঠন নিয়ে নিজের দল কংগ্রেস এবং এনসিপিকে সতর্ক করলেন দলের বিশিষ্ট নেতা সঞ্জয় নিরুপম। তিনি এই পদক্ষেপকে বিপজ্জনক বলেই বর্ণনা করেছেন। তিনি দলীয় সতীর্থ মিলিন্দ দেওয়ার মন্তব্যের জবাব দিচ্ছিলেন। যেখানে দেওরা বলেছেন, মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির উচিৎ কংগ্রেস-এনসিপি জোটকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানো। কেননা বিজেপি শিবসেনা জোট সরকার গঠন করতে ব্যর্থ হয়েছে।

দলের দাবির বিরোধিতা

দলের দাবির বিরোধিতা

এপ্রিলের লোকসভা ভোটের আগে মহারাষ্ট্রের কংগ্রেসের প্রধান পদ থেকে অপরাসিত করা হয়েছিল সঞ্জয় নিরুপমকে। সেখানে মিলিন্দ দেওরাকে বসানো হয়েছিল। তিনি মনে করিয়ে দিয়েছেন, সংখ্যা তাদের সঙ্গে নেই। কেননা ২৮৮ সদস্যের বিধানসভায় কংগ্রেস ও এনসিপি দখল করেছে ৯৮ টি আসন। আর সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৫ আসনের। সরকার গঠনের জন্য শিবসেনার সঙ্গে জোট করতে হবে, কেননা তাদের হাতে রয়েছে ৫৬ টি আসন।

'বিপজ্জনক পদক্ষেপ'

মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেস এনসিপি সরকার গঠন সম্ভব নয়। জানিয়েছেন এই কংগ্রেস নেতা। সরকার গঠন করতে শিবসেনাকে জরুরি। কিন্তু কোনও অবস্থাতেই শিবসেনার সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করা যায় না। বলেছেন তিনি। তা হলে তা দলের পক্ষে বিপজ্জনক হবে। বলেছেন সঞ্জয় নিরুপম।

মুসলিমদের পছন্দ শিবসেনার সরকার

মুসলিমদের পছন্দ শিবসেনার সরকার

সঞ্জয় নিরুপমের বিরোধিতা সত্ত্বেও, মহারাষ্ট্র কংগ্রেসের একটা অংশ বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে শিবসেনাকে সমর্থনের পক্ষপাতি। গত সপ্তাহে রাজ্যসভার সাংসদ হুসেন দালওয়াই সনিয়া গান্ধীকে লিখেছিলেন, রাজ্যের মুসলিমরা বিজেপি নেতৃত্বাধীন সরকারের থেকে শিবসেনা নেতৃত্বাধীন সরকারই পছন্দ করেন।

এই পরিস্থিতিতে শিবসেনার তরফে কংগ্রেসের পাশাপাশি এনসিপির শারদ পাওয়ারের কাছে প্রস্তাব পাঠিয়েছে পরবর্তী সরকার গঠনের জন্য। বিষয়টি নিয়ে সোমবার দিল্লিতে জরুরি বৈঠকে বসছেন সনিয়া গান্ধী। যদিও আগে তিনি শিবসেনাকে সমর্থনের বিরোধী ছিলেন বলেই জানা গিয়েছে।

দড়ি টানাটানির ১৮ তন দিন

দড়ি টানাটানির ১৮ তন দিন

ফল বেরনোর পর এই সোমবার বিজেপি ও শিবসেনার মধ্যে দড়ি টানাটানির ১৮ তম দিন। এদিন সন্ধেতেই শিবসেনাকে জানিয়ে দিতে হবে, তারা সরকার গঠনে সক্ষম কিনা। শিবসেনার দাবি লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ এবং উদ্ধব ঠাকরের মধ্যে হওয়া কথায় ছিল মহারাষ্ট্রের পরবর্তী সরকারে উভয় দল মুখ্যমন্ত্রী ভাগ করে নেবে। ২৪ অক্টোবর ভোটের ফল বেরনোর পর থেকে সেই বিষয়টি নিয়ে চলছে দড়ি টানাটানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+