বইয়ে হিন্দুত্ব নিয়ে বিতর্কিত মন্তব্যের জের! সলমন খুরশিদের নৈনিতালের বাড়িতে হামলা-আগুন
কংগ্রেস (Congress) নেতা সলমন খুরশিদের (Salman Khurshid) নৈনিতালের (Nainital) বাড়িতে ভাঙচুর (Vandalise), আগুন (fire)। এদিনের এই ঘটনার ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। প্রসঙ্গত দিন কয়েক আগে অযোধ্যা (Ayodhya) নি
কংগ্রেস (Congress) নেতা সলমন খুরশিদের (Salman Khurshid) নৈনিতালের (Nainital) বাড়িতে ভাঙচুর (Vandalise), আগুন (fire)। এদিনের এই ঘটনার ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। প্রসঙ্গত দিন কয়েক আগে অযোধ্যা (Ayodhya) নিয়ে নিজের নতুন বইয়ে হিন্দুত্বের (hindutva) সঙ্গে উগ্র ইসলামপন্থীদের (Radical Islamist) তুলনা টেনেছিলেন। যা নিয়ে বিজেপির পাশাপাশি হিন্দু সংগঠনগুলি তীব্র প্রতিবাদ জানিয়েছিল।
— Salman Khurshid (@salman7khurshid) November 15, 2021
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার
কংগ্রেস নেতা সলমন খুরশিদ নিজেই সোশ্যাল মিডিয়ায় নৈনিতালের বাড়ির ছবি শেয়ার করেছেন। সেখানে পোড়া দরজা এবং ভাঙা জানলার ছবি দেখা যাচ্ছে। এছাড়াও দুজনকে দেখা যাচ্ছে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
পোস্টে খুরশিদ লিখেছেন, যাঁরা তাঁকে ভুলে গিয়েছেন, তাঁদের জন্য এই দরজা খোলার আশা তিনি করেছিলেন। তিনি প্রশ্ন করেছেন, এটা কি কখনও কোনও হিন্দু ধর্মের কাজ হতে পারে?

বিতর্কের কেন্দ্রে অযোধ্যা নিয়ে বই
দিন কয়েক আগে অযোধ্যা নিয়ে বই প্রকাশের জেরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বইয়ের নাম, 'সানরাইজ ইন অযোধ্যা: নেশনহুড ইন আওয়ার টাইমস। এই বইয়ের একটি জায়গায় তিনি মন্তব্য করেছেন, ঋষি ও সাধুদের কাছে পরিচিত সনাতন ধর্ম এবং ধ্রুপদী হিন্দু ধর্মকে হিন্দুত্বের এক শক্তিশালী সংস্করণের মাধ্যমে একপাশে ঠেলে দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি হিন্দুত্বের এই সংস্করণ আইএসআইএস এবং বোকো হারামের মতো জেহাদি ইসলাম গোষ্ঠীর সঙ্গে তুলনা করেছিলেন।

পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছিল বিজেপি
বিজেপির তরফে পাল্টা প্রতিক্রিয়ায় বলা হয়েছিল, খুরশিদের এই মন্তব্য হিন্দুদের অনুভূতিতে আঘাত করেছে। পাশাপাশি গেরুয়া শিবিরের তরফে বলা হয়েছিল মুসলিম ভোট পেতে কংগ্রেস সাম্প্রদায়িক রাজনীতির আশ্রয় নিচ্ছে।
এরপরেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী হিন্দু ধর্ম এবং হিন্দুত্বের মধ্য বিভাজন রেখা টানার চেষ্টা করলে বিজেপির তরফে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলা হয়েছিল, হিন্দু ধর্মের প্রতি রাহুল গান্ধী ও তাঁর দলের প্যাথলজিক্যাল বিদ্বেষ রয়েছে।

কংগ্রেসের অভ্যন্তরেও সমালোচনা
শুধু বিজেপির কাছ থেকেই নয়, কংগ্রেসের অভ্যন্তরেও সমালোচনার স্বীকার হয়েছিলেন সলমন খুরশিদ। প্রবীন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ এই হিন্দুত্বের ব্যাখ্যাকে কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন, হিন্তুত্বকে রাজনৈতিক মতাদর্শ হিসেবে না দেখলেও, বিষয়টিতে যেভাবে আইএসআইএস এবং জেহাদি ইসলামের সঙ্গে তুলনা করা হয়েছে, তা ভুল এবং অতিরঞ্জিত ছাড়া আর কিছুই নয়।
তবে এদিনের ঘটনায় এখনও পর্যন্ত ২১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। অন্যদিকে ঘটনার কড়া নিন্দা করে কংগ্রেস সাংসদ শশী তারুর বলেছেন, এই ঘটনা অসম্মানজনক।












Click it and Unblock the Notifications