'সংবিধান বাঁচাতে হলে প্রধানমন্ত্রীকে হত্যা করতে হবে', কংগ্রেস নেতার মন্তব্যে নতুন বিতর্ক

'সংবিধান বাঁচাতে হলে প্রধানমন্ত্রীকে হত্যা করতে হবে', কংগ্রেস নেতার মন্তব্যে নতুন বিতর্ক

সংবিধান বাঁচাতে হলে প্রধানমন্ত্রীকে হত্যা করতে হবে। কংগ্রেস নেতা রাজা পাটারিয়ার মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে ছিলেন সেই কংগ্রেস নেতা। তাঁর বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। যদিও পরে সেই কংগ্রেস নেতা নিজের বক্তব্যের সপক্ষে সাফাই গেয়েছেন।

সংবিধান বাঁচাতে হলে প্রধানমন্ত্রীকে হত্যা করতে হবে, কংগ্রেস নেতার মন্তব্য নতুন বিতর্ক

কংগ্রেস নেতা দাবি করেছেন আসলে তিনি বলতে েচয়েছিলেন সংবিধান বাঁচাতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হারাতে হবে। সেটা বলতে গিয়ে তিনি হত্যার কথা মুখ ফস্কে বলে ফেলেছেন। এটা তিনি বলতে চাননি বলে দাবি করেছেন কংগ্রেস নেতা। এদিকে এই নিয়ে সরব হয়ছে বিজেপি। তারা অভিযোগ করেছেন কংগ্রেস গান্ধীর মতাদর্শে তৈরি হয়নি। আসতে তাঁরা মুসোলিনীর বংশধর।

এই নিয়ে মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্রা অভিযোগ করেছেন, কংগ্রেস আসলে তৈরি হয়েছে ইতালিতে। তারা মুসোলিনির বংশধর। সেকারণেই এই মন্তব্য করে থাকে। তিনি পুলিশ সুপারকে এই নিয়ে অবিলম্পে কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলেছেন। এই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে মধ্য প্রদেশে। এদিকে আজ গুজরাতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ভূপেন্দ্র প্যাটেল। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতারা। মোদীর উপস্থিতিতেই ভূপেন্দ্র প্যাটেলের মন্ত্রিসভার শপথ গ্রহন হয়েছে।

এবার রেকর্ড ভোটে গুজরাতে নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। সেই দিক থেকে নতুন উদ্যোমে ২০২৪-র লোকসভা ভোটে লড়াইয়ের তৎপরতা শুরু করেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ম্যাজিকেই বিজেপির এই গুজরাতে জয় বলে মনে করছে রাজনৈতিক মহল। কাজেই ২০২৪ও যে বিজেপির প্রচারের মুখ থাকবেন মোদী তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+