প্রকাশ্যে বিদ্রোহ, আজ জেপি নাড্ডার সঙ্গে বৈঠক সচিনের, টলমল অশোকের গদি

প্রকাশ্যে বিদ্রোহ, আজ জেপি নাড্ডার সঙ্গে বৈঠক সচিনের, টলমল অশোকের গদি

বিদ্রোহের আগুণ ক্রমশ চড়ছে। সূত্রের খবর আজ বিজেপিতে যোগ দিতে পারেন রাজস্থান কংগ্রেসের বিদ্রোগী উপমুখ্যমন্ত্রী সচিন পাইলগ। গতকালই কংগ্রেসের ৩০ জন বিধায়ক তাঁকে সমর্থন জানিয়েছে। জানা গিয়েছে আজই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন সচিন।

বিদ্রোহী সচিন

বিদ্রোহী সচিন

রাজস্থানে কংগ্রেস সরকার গঠনের প্রথম থেকেই অশোক গেহলটের সঙ্গে বিরোধ তৈরি হয়েছিল। একাধিকবার মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে মতানৈক্য প্রকাশ্যে এসেছিল। প্রায় দ্বন্দ্বের মধ্যেই ছিল দুই নেতার অবস্থান। এই নিয়েই চলছিল রাজস্থান সরকার।

বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা

দলের বিধায়কদের কেনাবেচার অভিযোগে সচিন পাইলটকে সমন পাঠায় পুলিস। তারপরেই বিদ্রোহ চরমে ওঠে। সরাসরি অশোকের বিরুদ্ধে বিদ্রোহ করেন সচিন। তাঁকে সমর্থন জানিয়েছেন ৩০ জন কংগ্রেস বিধায়কও। সূত্রের খবর জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতোই সচিন পাইলটও বিজেিপতে যোগ দিতে চলেছেন বলে জল্পনা শুরু হয়েছে।

জেপি নাড্ডার সঙ্গে বৈঠক

জেপি নাড্ডার সঙ্গে বৈঠক

সূত্রের খবর আজই জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজস্থান সরকার। সচিনকে সমর্থকারী ৩০ জন কংগ্রেস বিধায়কও সেই বৈঠকে যেতে পারেন বলে সূত্রের খবর। সেই বৈঠকের পরেই নাকি সচিনের বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

বড় পদ প্রাপ্তির সম্ভাবনা

বড় পদ প্রাপ্তির সম্ভাবনা

মনে করা হচ্ছে বিজেপির কাছ থেকে বড় পদ আদায় করার পরেই সচিন পাইলট বিজেপিতে যোগ দেবেন। যদিও এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সেকারণেই আটকে রয়েছে সচিনের বিজেপিতে যোগ দানের প্রক্রিয়া। এই ঘটনা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার হাত রয়েছে বলে দাবি করেছে কংগ্রেস।

বিজেপির পাল্টা অভিযোগ

বিজেপির পাল্টা অভিযোগ

এদিকে বিজেপির বিরুদ্ধে অপারেশন লোটাস চালানোর অভিযোগ করেছে রাজস্থান কংগ্রেস। কিন্তু বিজেপির দাবি, অশোক গেহলট সরকারের প্রতি বিরক্ত হয়েই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সচিন পাইলটরা। তবে বিজেপিতে তিনি যোগ দিচ্ছেন কিনা তা নিয়ে মুখ খুলতে চাননি কেউ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+