মধ্যপ্রদেশে ভোট গণনা কেন্দ্রের মধ্যেই প্রাণ গেল কংগ্রেস নেতার
কংগ্রেসের ফলাফল বলার মতো নয়। ২৯টি আসনের মধ্যে বিজেপি ২৮টিতে এগিয়ে রয়েছে। বলা যায় ভরাডুবি হয়েছে কংগ্রেসের। তার মধ্যেই নেমে এল দুঃসংবাদ।
কংগ্রেসের ফলাফল বলার মতো নয়। ২৯টি আসনের মধ্যে বিজেপি ২৮টিতে এগিয়ে রয়েছে। বলা যায় ভরাডুবি হয়েছে কংগ্রেসের। তার মধ্যেই নেমে এল দুঃসংবাদ। মধ্যপ্রদেশের সেহোরের জেলা সভাপতি রতন সিং হৃদরোগে আক্রান্ত হয়ে গণনা কেন্দ্রের মধ্যেই প্রাণ হারালেন। সেই পোলিং কেন্দ্রের ট্রেন্ড কেমন তা জানতেই ভিতরে ঢুকেছিলেন রতন সিং। তবে আচমকা বুকে ব্যথা অনুভব করেন তিনি। তারপরই লুটিয়ে পড়েন মাটিতে।

সম্প্রতি মধ্যপ্রদেশে কংগ্রেস বহুদিন পর বিধানসভা নির্বাচনে ক্ষমতায় ফিরেছে। বিজেপি পরাজিত হয়েছে। তবে লোকসভার রেকর্ড অটুট রেখেছে বিজেপি। সেখানে রাজ্যে জিতেও লোকসভায় কংগ্রেস দাঁত ফোটাতে পারেনি।
বিজেপি একটি বাদে সবকটি আসনে জয়ী হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় মধ্যপ্রদেশে কমলনাথের কংগ্রেস সরকারের ক্ষমতায় থাকার অধিকার আর নেই বলেই বিজেপি দাবি তুলেছে। মুখ্যমন্ত্রী কমলনাথের ইস্তফাও চাওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে।












Click it and Unblock the Notifications