'মেক ইন ইন্ডিয়ার পরিবর্তে মেক ইন ফ্রান্স কেন', রাফালকে স্বাগত জানিয়েও খোঁচা সুরজেওয়ালার

'মেক ইন ইন্ডিয়ার পরিবর্তে মেক ইন ফ্রান্স কেন', রাফালকে স্বাগত জানিয়েও খোঁচা সুরজেওয়ালার

অবশেষে ভারতের মাটি ছঁল ৫িট রাফাল যুদ্ধ বিমান। ইগলের মত ক্ষিপ্র গতিতে আম্বালায় বায়ুসেনার বিমানঘাঁটিতে অবতরণ করল রাফাল জেটগুলি। সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলেও তোলপাড় শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক টুইট। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইটে রাফালকে স্বাগত জানিয়েও মোদী সরকারকে খোঁচা দিতে ছাড়েননি। মোদীর মেক ইন ইন্ডিয়া হঠাৎ করে কেন মেক ইন ফ্রান্স হয়ে গেল কটাক্ষ করেছেন তিনি।

ভারতের মাটি ছঁলো রাফাল

ভারতের মাটি ছঁলো রাফাল

অবশেষে প্রতিক্ষার অবসান। ঠিক দুপুরেই নির্ধারিত সময়ের মধ্যেই ভারতের মাটি ছুঁলো ফ্রান্সের রাফাল েজট। শত্রুপক্ষের বুক কাঁপিয়ে আম্বালার বায়ুসেনা ঘাঁটিতে ক্ষিপ্রতার সঙ্গে অবতরণ করল পাঁচ পাঁচটি রাফাল যুদ্ধ বিমান। গোল্ডোন অ্যারো ক্যাম্পের সামিল হল তারা।

সুরজেওয়ালার টুইট

সুরজেওয়ালার টুইট

রাফাল জেটগুলি ভারতের মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে সোস্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে। একের পর এক রাজনৈতিক নেতা টুইট করতে শুরু করেছেন। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা সঙ্গে সঙ্গে টুইট করে স্বাগত জানান রাফাল বিমানগুলিকে। টুইটে তিনি লিখেছেন, 'বিমানবাহিনীর সাহসী যোদ্ধাদের অভিনন্দন।'

মোদীকে আক্রমণ

মোদীকে আক্রমণ

রাফাল যুদ্ধ বিমানকে স্বাগত জানিয়েও মোদী সরকারকে আক্রমণ করতে ছাড়েননি সুরজেওয়ালা। তিনি টুইটে মোদী সরকারকে আক্রমণ করে লিখেছেন, এবার প্রত্যেক দেশবাসী জানতে চায় মেক ইন ইন্ডিয়ার পরিবর্তে মেক ইন ফ্রান্স কেন। আর ৫২৬ কোটি টাকার বিমান কেন ১৬৭০ কোটি ডলারে কিনতে হল। ১২৬টির জায়গায় কেন ৩৬টি রাফাল বিমান আনা হল। কেন এতো দেরী হল ভারতে রাফালের আসতে।

ঘুম ছুটেছে প্রতিবেশীদের

ঘুম ছুটেছে প্রতিবেশীদের

রাফাল যুদ্ধ বিমান ভারতে আসায় যে প্রতিবেশী রাষ্ট্রের ঘুম ছুটেছে সেটা বুঝিয়ে িদয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। টুইটে বুঝিয়ে দিয়েছেন এবার ভারতের দিকে চোখ তুলে তাকালে রেহাই মিলবে না। কঠিন জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে তাঁদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+