আগেই সতর্ক করেছিলাম, RBI এতোদিনে সিলমোহর দিল, মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক রাহুল
আগেই সতর্ক করেছিলাম, RBI এতোদিনে সিলমোহর দিল, মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক রাহুল
করোনা ভাইরাসের কারণে দেশের আর্থিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক জায়গায় চলে গিয়েছে। সেকথা তিনি আগেই জানিয়েছিলেন। এতোদিন পর আরবিআইও সেকথাই বলছে। আরবিআইয়ের বিবৃতি দাবি করে সেকথাই বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মোদী সরকারকে আক্রমণ রাহুলের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। করোনা পরিস্থিতির কারণে দেশের আর্থিক পরিস্থিতি সংকটজনক জায়গায় চলে গিয়েছে। এই নিয়ে আগেই মোদী সরকােরর বিরুদ্ধে সরব হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার আবারও দেশের আর্থিক দুরবস্থা নিয়ে সরব হলেন তিনি।

আরবিআইয়ের স্বীকৃতি
করোনা লকডাউনের কারণে দেশের আর্থিক পরিস্থিতি যে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই তা স্বীকার করে নিয়েছে আরবিআই। ইতিমধ্যেই জানিয়েছে ২০১৯-২০ অর্থবর্ষে ২০০০ টাকার নোট ছাপায়নি আরবিআই। কারণ হিসেবে তারা জানিয়েছে মোদী সরকারের কাছ থেকে কোনও নির্দেশিকা পায়নি তারা।

রাহুলের পরামর্শ
দেশের আর্থিক পরিস্থিতির উন্নয়নে মোদী সরকারকে কয়েকটি পরামর্শও দিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, দেশের গরিব মানুষের জন্য বেশি করে বিনিয়োগ করা উচিত মোদী সরকারের। ঋণ কমানো উচিত। গরিব মানুষের হাতে যাতে টাকা থাকে তার বন্দোবস্ত করা উচিত। শিল্পপতিদের কর ছাড়ে কোনও লাভ হবে না।

ভয়ঙ্কর পরিস্থিতির মুখে দেশ
করোনা পরিস্থিতির কারণে গোটা বিশ্বের ২০০টি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ভারতও রয়েছে। দেশের আর্থিক পরিস্থিতি যে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সেকথা স্বীকার করে নিয়েছে আরবিআই। সামনে আরও কঠিন পরিস্থিতি রয়েছে বলেও সতর্ক করেছে রিজার্ভ ব্যাঙ্ক।












Click it and Unblock the Notifications