করোনা আক্রান্ত রাহুল গান্ধী, টুইট করে জানালেন অসুস্থতার কথা
করোনা আক্রান্ত রাহুল গান্ধী। প্রাক্তন প্রধানমনন্ত্রী মনমোহন সিং গত ২৪ ঘন্টা আগেই করোনা আক্রান্ত হয়েছিল। তাঁর দ্রুত আরোগ্য কামনাও করেছিলেন তিনি। আজ মঙ্গলবার করোনার রেজাল্ট আসে। তাতে দেখা যায় করোনা আক্রান্ত হয়েছেন রাহুল
করোনা আক্রান্ত রাহুল গান্ধী। প্রাক্তন প্রধানমনন্ত্রী মনমোহন সিং গত ২৪ ঘন্টা আগেই করোনা আক্রান্ত হয়েছিল। তাঁর দ্রুত আরোগ্য কামনাও করেছিলেন তিনি। আজ মঙ্গলবার করোনার রেজাল্ট আসে। তাতে দেখা যায় করোনা আক্রান্ত হয়েছেন রাহুল গান্ধী।
তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ ছড়িয়েছে। রাহুল গান্ধীর আরোগ্য কামনায় অসংখ্য তাঁর অনুগামী। ইতিমধ্যে তাঁর সুস্থতা কামনায় টুইট করেছেন অনেকেই।

করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করেন রাহুল
গত কয়েকদিন ধরেই শারীরিক ভাবে অসুস্থ ছিলেন রাহুল গান্ধী। সম্প্রতি কোরনার পরীক্ষা করান তিনি। মঙ্গলবার দুপুরে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই টুইট করে নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আনেন রাহুল। প্রাক্তন কংগ্রেস সভাপতির শরীরে মৃদু উপসর্গ দেখা গিয়েছে। এমনটাই জানানো হয়েছে। ফলে এখনই তাঁর হাসপাতালে ভরতি হওয়ার কোনও প্রয়োজন নেই বলেই জানাচ্ছেন ডাক্তাররা। তবে গত কয়েকদিন ধরে লাগাতার প্রচারে ব্যস্ত ছিলেন। ফলে গত কয়েকদিন ধরে যাদের সঙ্গে তিনি মিশেছিলেন সবাইকে করোনা পরীক্ষা করিয়ে নিতে বলেছেন রাহুল। সকলের উদ্দেশে তাঁর আরজি,"সমস্ত প্রোটোকল মেনে চলুন, সুরক্ষিত থাকুন।"

সংক্রমণ রুখতে বাতিল করেন সভা
গত কয়েকদিন ধরে লাগাতার প্রচারের কাজে ব্যস্ত ছিলেন রাহুল গান্ধী। রবিবারই নিজের সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করেন তিনি। এমনকি বাংলাতেও রাহুল গান্ধীর পাঁচটি নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ রুখতে সবই বাতিল করেন তিনি। বাতিল হয়ে যায় রাহুল গান্ধীর বাংলার সভাও।

করোনা আক্রান্ত মনমোহন সিং
জানা যায়, গত কয়েকদিন ধরেই গায়ে জ্বর ছিল মনমোহন সিংয়ের। গায়ে জ্বর থাকায় সম্প্রতি লালারসের নমুনা পরীক্ষা করান তিনি। সোমবার সেই পরীক্ষার রিপোর্ট সামনে আসে। দেখা যায়, তাতে রিপোর্ট পজিটিভ এসেছে। আর তার পরেই দিল্লির এইমসে ভর্তি করা হয় তাঁকে। ইতিমধ্যে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। সবরকম পরীক্ষা করা হয়েছে তাঁকে। তবে এখনই ইন্তার কিছু দেখছেন না ডাক্তাররা। তবে প্রাক্তন প্রধানমন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে উদ্বেগ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে। উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

প্রাক্তন প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় টুইট রাহুলের
মনমোহন সিংয়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, 'এই মাত্র খবর পেলাম যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজি কোভিড পজিটিভ। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি'। একই সঙ্গে দ্রুত আরোগ্য কামনা করেছেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন, 'প্রিয় মনমোহনজি, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে আপনার পথপ্রদর্শন এবং পরামর্শ প্রয়োজন দেশের'। প্রিয়াংকা গান্ধী লেখেন, 'মনমোহন সিংহজি এবং ওঁর পরিবারের জন্য প্রার্থনা করছি। ওঁকে অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। সর্বশক্তি দিয়ে লড়াই করে জিতুন উনি'।

হোম আইসোলেশনে সস্ত্রীক কেজরিওয়াল
দিল্লির করোনা পরিস্থিতি মারাত্মক। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৫ হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসের কবলে পড়েছেন। এমনকী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীও করোনার কবলে পড়েছেন। যার জেরে দিল্লির মুখ্যমন্ত্রী নিজে আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই অবস্থায় বারবার মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ।












Click it and Unblock the Notifications